শুভেন্দু অধিকারীর মানবিক উদ্যোগ, যাত্রা পথে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ভর্তি করা হল হাসপাতালে
পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে তুলে হাসপাতালে পাঠালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তমলুক জেলা হাসপাতালে ভর্তি আহত ওই ব্যক্তি।
পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে তুলে হাসপাতালে পাঠালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তমলুক জেলা হাসপাতালে ভর্তি আহত ওই ব্যক্তি।

সোমবার বেলা বারোটা নাগাদ হলদিয়া বন্দরের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪১ নম্বর জাতীয় সড়কের হলদিয়া-মেছেদা রোডের গাড়ুঘাটায় একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে কনভয় থামিয়ে দেন শুভেন্দু অধিকারী। নিজের সিকিউরিটির দুটি গাড়িকে দিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন মন্ত্রী। ফোনে হাসপাতালে আহত ব্যক্তির চিকিৎসার তদারকিও করেন তিনি। মন্ত্রীর উদ্যোগে খবর যায় আহতের বাড়িতেও।

গাড়ুঘাটা থেকে সরাসরি আহত ওই বক্তিকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে খবর, ওই রাস্তা দিয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারী যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটি লরি স্থানীয় বাসিন্দা ও পথচারীকে ধাক্কা মারে। লরির ধাক্কায় মাথায় গুরুতর চোট পান বয়স্ক ওই ব্যক্তি। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ব্যক্তির চিকিৎসা চলছে। আপাতত তিনি বিপন্মুক্ত বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications