Road Accident at Nadia: টোটো এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ চাপড়ায়, মৃত সাত, আহত বহু

Road Accident at Nadia: দোলের (Dol Yatra 2025) সকালে ভয়াবহ দুর্ঘটনা নদিয়ার চাপড়ার। টোটো এবং একটি স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত অন্তত ১০ জন। আহতদের ইতিমধ্যেই চাপড়া হসাপাতাল ও বেশ কিছুজনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় (Road Accident at Nadia) । ঘটনার পরেই উত্তেজিত জনতা একাধিক গাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকী রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন বলেও জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Road Accident at Nadia

গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশের প্রাথমিক ধারনা, নিয়ন্ত্রণ হারিয়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। যদিও সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়া থেকে টোটোয় চেপে চাপড়ায় বাজার করে ফিরছিলেন বেশ কয়েকজন। ইদের বাজার করতে সেখানে গত কয়েকদিন ধরেই এলাকায় ভিড় রয়েছে। এদিনও ভিড় ছিল। ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। একটি স্করপিও গাড়ির সঙ্গে একেবারে মুখোমুখি সংঘাতের ঘটনা ঘটে বলে অভিযোগ।

সংঘাত এতটাই যে সম্পূর্ণ ভাবে অভিশক্ত টোটোটি দুমড়ে মুচড়ে যায়। এমনকী গাড়িটির অবস্থাও খুবই খারাপ। ঘটনার পরেই স্থানীয় লোকজন ছুটে আসে এলাকায়। দ্রুত উদ্ধারকাজে হাতে লাগায়। জানা যায়, ঘটনাস্থলেই টোটোতে থাকা তিনজন শিশুর মৃত্যু হয়। বাকিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। ঘটনায় প্নত্ত ১০ জন আহত। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া। তবে ঘটনার জেরে এলাকার মানুষজন একেবারে ক্ষোভে ফুসছেন। তাদের দাবি, টোটো রাজ চলে বড় রাস্তার উপর। সাধারণ মানুষের হেঁটে যাওয়ার জায়গা থাকে না।

এরপর রাজ্য সড়ক হওয়াতে গাড়িগুলিও জোরে যায়। এলাকায় পুলিশের নিরাপত্তা নেই বলেও অভিযোগ স্থানীয় মানুষজনের। যার জেরেই এই দুর্ঘটনা বলেও দাবি। এই ঘটনার পরেই একেবারে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+