জলপাইগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ১
জলপাইগুড়ির গোশালামোড়ে দ্রুতগতিতে আসা বালির ডাম্পারের সঙ্গে শিলিগুড়ি থেকে আসা ছোট গাড়ির সঙ্গে ধাক্কা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।
জলপাইগুড়ির গোশালামোড়ে দ্রুতগতিতে আসা বালির ডাম্পারের সঙ্গে শিলিগুড়ি থেকে আসা ছোট গাড়ির সঙ্গে ধাক্কা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। এই ভয়াবহ পথ দুঘটনায় গুরুতর জখম হন এক গাড়ির চালক। আহত অবস্থায় গাড়ির চালককে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

জলপাইগুড়ি ৩১নং জাতীয় সড়কের উপর শিলিগুড়ির দিকে আসা একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর কিছুক্ষণের মধ্যে ছোট গাড়িটিকে পিছন থেকে আরও একটি পিক আপ ভ্যান ধাক্কা মারে। মোট তিনটি গাড়ির চালক আহত হন। আহত গাড়ি চালকদের জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। এই ঘটনার ফলে ৩১ নম্বর জাতীয় সড়কে প্রবল যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বালির ডাম্পারটি প্রচণ্ড দ্রুতগতিতে আসছিল। সেকারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটিকে ধাক্কা মারে। কোতয়ালি থানার পুলিশ এসে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। মৃত গাড়ির চালকের নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।












Click it and Unblock the Notifications