হাওড়ায় সেতুতে লরি-ট্রেকার মুখোমুখি ধাক্কা, মৃত ১, আহত ১১জন
হাওড়ার বাগনানে একটি উড়ালপুলে লরি ও ট্রেকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১১জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
হাওড়া, ২ এপ্রিল : হাওড়ার বাগনানে একটি উড়ালপুলে লরি ও ট্রেকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১১জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার কবলে পড়া যাত্রীবাহী ট্রেকারটি এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ বেনেপুরের দিকে যাচ্ছিল। বেশ কয়েকজন যাত্রী গাড়িটিতে ছিলেন। অভিযোগ, বাগনান উড়ালপুলে ওঠার সময়ে বালিবোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকারে ধাক্কা মারে।

মুখোমুখি সংঘর্ষ হওয়ায় ট্রেকারের ভিতরে থাকা অনেক যাত্রী গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়েছে। বাকীদের চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘাতক বালি বোঝাই লরিটিকে আটক করা হয়েছে। তবে চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে হাওড়া পুলিশের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications