হাওড়ার আমতলায় গ্যাসের ট্যাঙ্কার উল্টে মৃত দুই কিশোর
হাওড়া জেলার আমতলার ৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোরের। সায়ন সাহা ও শেখ তাজ উদ্দিন নামে দুই কিশোর পাঁচলার বিকি হাকোলার বাসিন্দা।
হাওড়া জেলার আমতলার ৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোরের। সায়ন সাহা ও শেখ তাজ উদ্দিন নামে দুই কিশোর পাঁচলার বিকি হাকোলার বাসিন্দা। সায়ন একটি গ্যারেজের বাইক মিস্ত্রির কাজ করতেন। শেখ তাজ উদ্দিনের সঙ্গে বাইকে করে তাঁরা কোলাঘাটের দিকে যাচ্ছিলেন।

সেসময উল্টো দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কার তীব্র গতিতে ধেয়ে আসে তাঁদের দিকে। সেই বাইকটি গ্যাসের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে যায় বাইক সহ দুই কিশোর। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উপযুক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকার কারণেই এই সড়কে প্রতিদিনই এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়তে হয়।












Click it and Unblock the Notifications