বোন থেকে বউ! ২০২১-এ হিরণকে ভাইফোঁটা দিয়েছিলেন ঋতিকা! ফাঁস ছবি, কী জানাচ্ছেন প্রথম স্ত্রী অনিন্দিতা?
বিজেপি বিধায়ক এবং অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত বুধবার রাতে তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন যে, গত পাঁচ বছর ধরে তাঁদের সম্পর্ক রয়েছে। যদিও সেই পোস্ট ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলা হয়।

আর এর মধ্যেই সামনে এসেছে একটি পুরনো ছবি। যেখানে দেখা যাচ্ছে যে, ঋতিকা হিরণকে ভাইফোঁটা দিচ্ছেন। আর সেই ছবি ঘিরেই প্রশ্ন তুলেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তাঁর দাবি যে, ২০২১ সালের নভেম্বর মাসে যদি ঋতিকা হিরণকে ভাইফোঁটা দিয়ে থাকেন, তা হলে তাঁদের পাঁচ বছরের প্রেমের সম্পর্কের দাবি কীভাবে সত্য হয়?
অনিন্দিতার বক্তব্য যে, ছবিটি হিরণের খড়্গপুরের বাড়িতেই তোলা। তাঁর কথায়, "ভাই হিসেবে ভাইফোঁটা দেওয়ার পরে আবার সেই ব্যক্তিকেই বিয়ে করা অত্যন্ত লজ্জাজনক। বিষয়টা ভাবতেই কেমন অস্বস্তি লাগছে।"
অনিন্দিতা জানিয়েছেন যে, গত কয়েক বছর ধরে হিরণ নিয়মিত খড়্গপুর এবং কলকাতার বাড়ির মধ্যে যাতায়াত করতেন। তাঁদের মধ্যে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কখনওই ছিল না। এমনকি ২০২৪ সালে তাঁরা বিদেশ সফরেও গিয়েছিলেন বলে দাবি অনিন্দিতার। সেই সময়ই প্রথম ঋতিকা সম্পর্কে কানাঘুষো শুনেছিলেন তিনি। তবে তখন হিরণ তাঁকে বলেছিলেন যে, ঋতিকা নাকি তাঁকে ভয় দেখাচ্ছেন। স্বামীর কথায় বিশ্বাসও করেছিলেন প্রথম স্ত্রী।
তবে সম্পর্ক যে একদমই মসৃণ ছিল না, সেটাও স্বীকার করেছেন অনিন্দিতা। তাঁর অভিযোগ যে, এই কয়েক বছরে তাঁর এবং তাঁর মেয়ের উপর মানসিক চাপ ও অনেক অত্যাচার হয়েছে। যদিও এতকিছু বিতর্কের মাঝেও এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি হিরণ চট্টোপাধ্যায়। এখন তিনি কোথায় আছেন, তা নিয়েও উঠতে শুরু করেছে নানারকমের প্রশ্ন।












Click it and Unblock the Notifications