ঋতব্রতর পোস্ট শেয়ার মমতার! একযোগে মোদীকে নিশানায় এ কোন ইঙ্গিত রাজ্য-রাজনীতিতে
সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পোস্ট শেয়ারকে ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।
সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পোস্ট শেয়ারকে ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। তবে কি দলহীন সাংসদ তৃণমূল কংগ্রেসেই ভিড়তে চলেছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। রাজনৈতিক মহল রীতিমতো চর্চাও শুরু করেছে তা নিয়ে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার কিছুদিন পর থেকেই তাঁকে তৃণমূলের অলিন্দে দেখা যাচ্ছে। সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর সাংসদ ঋতব্রত কিছুদিন মুকুল রায় ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। কিন্তু বিজেপিতে এন্ট্রি না পেয়ে দলহীন সাংসদ এখন 'জয় বাংলা' স্লোগান দিয়ে তৃণমূলের কর্মযজ্ঞের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন।
মার্চের শেষ সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর চলাকালীন তিনি নেত্রীর সঙ্গে দেখাও করেন। এরপর থেকেই ঋতব্রতর তৃণমূলে যোগ নিয়ে চর্চা শুরু হয়। এরই মধ্যে এদিন ঋতব্রতর করা ঋণ মকুব নিয়ে একটি পোস্ট শেয়ার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
I have just seen the reply to the Parliament Question of today as given below. My FB post: https://t.co/u5rKQhMWGG pic.twitter.com/L72tfImeeG
— Mamata Banerjee (@MamataOfficial) April 3, 2018
ঋতব্রত এখন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে যোগাযোগ রেখেই চলছেন। আর এতে আপত্তি নেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন ঋতব্রতর ফেসবুক পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার হওয়ায়, তা একপ্রকার প্রমাণিত।
ঋতব্রত তাঁর ফেসবুক পেজে লেখেন- আড়াই লক্ষ কোটি টাকা ঋণ মকুব করেছে কেন্দ্র। আদৌ কি এই ঋণ মকুব করা হয়েছে। অর্থমন্ত্রকের কাছে তিনি তা জানতে চান। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী অর্থমন্ত্রক জানায়, ২০১৪-১৭ সাল পর্যন্ত ঋণ মকুব করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। অথচ দেশজুড়ে কৃষকরা ঋণ মকুবের দাবি করলেও তাতে কর্ণপাত করেননি কেন্দ্র। কেন্দ্রের বেশি আগ্রহ কর্পোরেট সংস্থার ঋণ মকুবেই। এদিকে কৃষকদের দুর্দশার সীমা নেই। এই প্রসঙ্গে কেন্দ্রকে দুর্নীতিগ্রস্থ বলেও বর্ণনা করেন তিনি।
I have just seen the reply to the Parliament Question of today as given below. My FB post: https://t.co/u5rKQhMWGG pic.twitter.com/L72tfImeeG
— Mamata Banerjee (@MamataOfficial) April 3, 2018
আর ঋতব্রতর এই বক্তব্যকেই তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, সংসদে ঋণ মকুবের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের বক্তব্য শুনলাম। অবাক লাগছে, দেশের কৃষকরা ঋণের ভারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, অথচ সরকারের কোনও হেলদোল নেই। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঋণ মকুবের তালিকায় কেন এই গোপনীয়তা, প্রশ্ন তোলেন তিনি। বলেন, তালিকা প্রকাশ্যে আনুক সরকার। মানুষ সব জানুক।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications