মিডিয়ায় হইচইয়ের জের, অবশেষে গ্রেফতার রিন্টু শেখ

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা, নিগৃহীতার বাবার চোখে রড, সাফাই দিলেন মন্ত্রী
রিন্টু শেখ।এক সপ্তাহ আগে পাড়ারই এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। আগেও ইভটিজিং, শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি। কিন্তু লোকলজ্জার ভয়ে কেউই থানায় যাননি। কিন্তু এ বার নির্যাতিতার বাড়ির লোকজন রুখে দাঁড়ায় রিন্টু শেখের বিরুদ্ধে। ইংরেজবাজারের পুকুরিয়া থানায় অভিযোগ জানান ওই মহিলার বাবা। অভিযোগ, পুলিশ 'দেখছি, দেখব' বলে ব্যাপারটা নিয়ে গড়িমসি করে। ইতিমধ্যে অভিযুক্ত নিগৃহীতাকে শাসায়। বলে, অভিযোগ তুলে না নিলে দলবল নিয়ে এসে গণধর্ষণ করবে তাঁকে। এতে বেজায় ভয় পেয়ে গিয়ে ওই মহিলার বাবা আবার থানায় যান। এ বারও পুলিশ চরম শৈথিল্য দেখায়। এদিকে, রিন্টু শেখ জানতে পারে ঘটনাটি। ক্ষেপে গিয়ে মাঝ রাস্তাতেই চড়াও হয় মেয়েটির বাবার ওপর। প্রথমে তাঁকে ঘুষি-লাথি মারে। তার পর মাটিতে ফেলে বুকের ওপর চেপে বসে লোহার একটি রড ঢুকিয়ে দেয় চোখে।
এই ঘটনার পর হইচই শুরু হয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে। ক্রমশ চাপ বাড়তে থাকায় অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ।












Click it and Unblock the Notifications