দাপিয়ে বেড়ানো 'ডন'-এর মৃত্যু! হাঁফ ছেড়ে বাঁচল বন দফতর
দাপিয়ে বেড়ানো 'ডন'-এর মৃত্যু! হাঁফ ছেড়ে বাঁচল বন দফতর
'ডন'(don)কে হারাল উত্তরবঙ্গ। না এই ডন দাউদ ইব্রাহিমের মতো কোনও মানুষ মাফিয়া নয়, এ হল একটি গণ্ডার। দাপিয়ে বেড়ানো এবং হামলার জন্য বিখ্যাত হয়ে ওঠায় বন দফতরের তরফ থেকে একটি নির্দিষ্ট গণ্ডারের নাম ডন রাখা হয়েছিল।

গরুমারার জঙ্গল থেকে দেহ উদ্ধার
বুধবার সকালে ডন-এর দেহ উদ্ধার করেন বনকর্মীরা। এদিন সকালে মালবাজারের নাগরাকাটার বামনডাঙা চা বাগানের কাছে গরুমারা জঙ্গলে পূর্ণ বয়স্ক পুরুষ গণ্ডারের দেহ উদ্ধার করা হয়। পরে বন দফতরের কর্মীরা তাকে ডন বলে শনাক্ত করেন।
টহলদারির সময় দেহ উদ্ধার
বন দফতরের কর্মীরা প্রতিদিনই টহলদারিতে বের হন। এদিনও তেমনই করেছিলেন তারা। বনদফতরের কর্মীরা গরুমারা জঙ্গলের পাশে কাদার মধ্যে গণ্ডারটিকে পড়ে থাকতে দেখেন বলেও জানা গিয়েছে। তবে তার খর্গটি অক্ষত ছিল বলেও জানিয়েছে বন দফতর। অর্থাৎ সেখানে কোনও চোরা শিকারের কবলে পড়েনি গণ্ডারটি।

ঘটনাস্থল পরিদর্শন বনাধিকারিকদের
এদিকে খবর পাওয়ার পরেই বনাধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে যান গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার এবং গরুমারা ডিভিশনের ডিএফও। নাগরাকাটার ওসিও সেখানে যান। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয় গণ্ডারটিকে।

বয়সজনিক কারণে মৃত্যু
প্রাথমিক তদন্তে বনাধিকারিকদের অনুমান বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে গণ্ডারটির। তবে গণ্ডারটির ময়নাতদন্ত করা হবে। তারপরেই ডন-এর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত হতে পারবে বন দফতর।












Click it and Unblock the Notifications