অভয়া'র স্বপ্ন সত্যি হওয়ার আগেই গলা টিপে হত্যা করা হল! রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি মা'য়ের
RG Kar Hospital Doctor Death: 'অভয়া'কে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের ঘটনার এক মাস কাটতে চলল! সময় যত গড়াচ্ছে আন্দোলন আরও তীব্র হচ্ছে। মিটিং-মিছিলে উত্তাল হচ্ছে বাংলা। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাত জাগছে হাজার হাজার জুনিয়ার ডাক্তার।
আর এর মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন আরজি কর-কাণ্ডে মৃতার মা। চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (RG Kar Hospital Doctor Death) । ঘটনায় এখনও পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে প্রেসিডেন্সি জেলে রয়েছে।

কিন্তু ঘটনার পর থেকে প্রায় একমাস কাটতে চলল, এখনও একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে। দীর্ঘ ১৫ দিন দীর্ঘ জেরা করা হয়েছে আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। অবশেষে সোমবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। আরজি করের দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু ধর্ষণ এবং খুনের মামলায় তদন্ত কোন পথে? প্রশ্ন সবার। কেন এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হল না? প্রশ্ন নাগরিক সমাজের। এমন হাজারো প্রশ্নের মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন অভয়া'র মা। একই সঙ্গে চিঠি দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ দেশের বিশিষ্টজনেদের। যেখানে গোটা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দোষীদের আড়াল করতে এবং তথ্যপ্রমাণ লোপাট করতে সবরকম= চেষ্টা করা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে।
এমনকি নির্মম, নিষ্ঠুর, পৈশাচিক ঘটনার সঙ্গে হাসপাতালের দুস্ক্রিতিরা জড়িত বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভয়া'র স্বপ্ন বাস্তব হওয়ার আগেই গলা টিপে হত্যা করা নিয়েও সরব হয়েছেন অভয়ার মা। অন্যদিকে সন্দীপ ঘোষের গ্রেফতারের পরেইনির্যাতিতার মা-বাবা বলেছেন, তাঁদের মেয়ে দুর্নীতির বলি।
তবে বাকি দোষীদেরও তাঁরা গ্রেফতারি চান। এই জয় আন্দোলনকারী চিকিৎসকদের জয়। আগামী ৪ তারিখ আরজি কর হাসপাতালে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে তাঁরা থাকবেন বলে জানিয়েছেন। দোষীদের চরম শাস্তি হলে তবেই তাঁদের শান্তি হবে (RG Kar Hospital Doctor Death) ।












Click it and Unblock the Notifications