RG Kar Hospital: মেয়ের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? মৃত চিকিৎসকের বাবা'র চাঞ্চল্যকর দাবি
RG Kar Hospital: মেয়ের মৃত্যুর জন্য ডিপার্টমেন্টই দায়ী। ঘটনার পর থেকে ৮ থেকে ৯ দিন কেটে গিয়েছে। কিন্তু কেউ একবারও যোগাযোগ করেনি। এমনটাই চাঞ্চল্যকর দাবি করলেন নির্যাতিতার বাবা। আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই এহেন দাবি করেন।
শুধু তাই নয়, মেয়ের মর্মান্তিক পরিণতির পিছনে যে আরও কেউ বা কারা আছেন তাও দাবি জানান নির্যাতিতার মা।কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই (CBI)। তদন্তে শুক্রবারই মৃত জুনিয়ার ডাক্তারের বাড়ি যান সিবিআই আধিকারিকরা (RG Kar Hospital) ।

দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আত্মীয়দের সঙ্গেও কথা বলে একাধিক তথ্য জোগাড় করার চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে দফায় দফায় আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও জেরা করছেন আধিকারিকরা। ঘটনার সময় তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন মৃত জুনিয়ার চিকিৎসকের বাবা। তিনি বলেন, এই ঘটনার জন্য ডিপার্টমেন্টই দায়ী। ঘটনার পর থেকে ৮ থেকে ৯ দিন কেটে গিয়েছে। একবারও কেউ কিন্তু যোগাযোগ করেননি। বরং ঘটনার দিন প্রিন্সিপাল বলছেন, দেখা করতে হলে আমার ঘরে আসুন। শুধু তাই নয়, ঘটনায় যে আরও অনেকে জড়িত রয়েছেন তা নিয়েও এদিন চাঞ্চল্যকর দাবি করেন মৃত জুনিয়ার চিকিৎসকের মা।
তিনি বলেন, ঘটনার পরে অনেক চিকিৎসক আমার বাড়ি এসেছেন। ফরেন্সিকের ডাক্তাররা এসেছেন। সবাই জানিয়েছেন, একার পক্ষে এই কাজ কখনই সম্ভব নয়। ফলে অপরাধীদের গ্রেফতার করতেই হবে। একই সঙ্গে এদিন মা'য়ের বক্তব্যেও উঠে আসে আক্ষেপ। বলেন, মেয়ে আর হাসপাতালে যেতে চাইত না। বলত যা শিখতে সেখানে যাব সবটা তো শেখা হয়ে গিয়েছে। কিন্তু এরপরেও যাচ্ছিল। ঘটনার দিন মেয়ের মুখটাও দেখতে দেয়নি।
বলে রাখা প্রয়োজন, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা নিয়ে একগুচ্ছ মন্তব্য করেন। তদন্তের বিষয়ে পরিবারকে সবটাই জানানো হয়েছিল বলে জানান প্রশাসনিক প্রধান। এমনকি পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার আবেদনও জানানো হয়েছিল বলে দাবি করেন।
এই প্রসঙ্গে গতকাল অর্থাৎ শুক্রবারই মৃত জুনিয়ার চিকিৎসকের মা জানান, আমি মুখ্যমন্ত্রীর কাছে সঠিক বিচারের দাবি জানিয়েছিলেন। আসল দোষীকে শাস্তি দেওয়ার আবেদনও জানিয়েছিলেন। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে যে একজন জড়িত নয় সেই আবেদনও মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম বলে মন্তব্য করেছেন মৃত চিকিৎসকের মা।












Click it and Unblock the Notifications