RG Kar verdict: আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত

RG Kar verdict: আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। শনিবার সকাল থেকেই বাংলা সহ গোটা দেশের নজর ছিল এই নির্দেশের দিকে। অবশেষে দীর্ঘ সওয়াল জবাব শেষে, সবার বক্তব্য শুনে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক অনির্বাণ দাস।

একই সঙ্গে সিবিআই যে প্রমাণ পেশ করেছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখেই এহেন রায়। ধর্ষণ এবং খুনের ঘটনার সমস্ত মামলাতেই দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে এদিন কোনও সাজা ঘোষণা (RG Kar verdict) হয়নি। আদালত সূত্রে খবর, আগামী সোমবার এই সংক্রান্ত সাজা ঘোষণা করা হবে। তবে এদিন আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন দোষী সাব্যস্ত সঞ্জয়। তাহলে ঘটনা কি... সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি।

RG Kar verdict

শুধু জানিয়েছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। যা বলতে বলা হয়েছিল তাই বলেছি। যদিও এই প্রসঙ্গে আদালত জানান, যে প্রমাণ সামনে এসেছে তাতে স্পষ্ট সঞ্জয় রায় আপনি দোষী। এক্ষেত্রে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড কিংবা সর্বনিম্ন জাব্বজিবন হতে পারে বলেও এদিন জানিয়েছেন বিচারক। তবে কি হবে তা জানতে আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যদিও সিবিআই'য়ের তরফে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে আদালতের কাছে। একদিকে যখন এহেন নির্দেশ শোনাচ্ছে আদালত অন্যদিকে শিয়ালদহ কোর্টের বাইরে ব্যাপক মানুষের ভিড়। ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। গোটা এলাকাকে একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে। কাউকে আদালতের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না।

RG Kar verdict: আদালতে কি হল-

এদিন অভয়ার পরিবারের তরফে আদালতের কাছে সাজা না দেওয়ার আবেদন জানায়। আইনজীবী জানান, এই মামলায় আরও অনেকে জড়িত থাকতে পারে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। আদালত জানতে চায়, রায় দেওয়া নিয়ে কোনও স্থগিতাদেশ আছে কিনা। যদিও তা না থাকায় শিয়ালদহ আদালত এদিন চূড়ান্ত রায় এই সংক্রান্ত ঘোষণা করা হল।

RG Kar verdict: কোন মামলায় রায়?

আরজি করের ধর্ষণ এবং খুনের মামলাতে গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে। ভারতীয় ন্যায় সংহতি অর্থাৎ বিএনএসের ৬৪, ৬৬ ১০৩/১ উপধারা মামলা হয়। আর এগুলি হল - ধর্ষণ, খুন এবং আঘাতের ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই তিন ধারাতেই দোষী সাব্যস্ত সঞ্জয় রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+