RG Kar scam: হাইকোর্টের কড়া নজরদারিতে চলবে আরজি করের আর্থিক দুর্নীতির বিচার প্রক্রিয়া, ‘সময়’ সন্দীপদের

RG Kar Case: এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কড়া নজরদারিতে চলবে আরজি করের আর্থিক দুর্নীতির (RG Kar hospital Corruption) বিচার প্রক্রিয়া। বৃহস্পতিবার এমনটাই জানালেন বিচারপতি জয়মাল্য বাগচী। সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচার প্রক্রিয়া বিলম্বিত না হয়, সেটা তারা দেখবেন বলে জানিয়ে দিলেন বিচারপতি বাগচী।

শুক্রবার সকাল সাড়ে দশটায় ফের আরজি করের আর্থিক দুর্নীতি মামলার শুনানি রয়েছে। তবে বৃহস্পতিবার বিচারপতির ওই পর্যবেক্ষণে আপাতত সাময়িক স্বস্তিতে সন্দীপ ঘোষেরা। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার্জ গঠন হচ্ছে না।

sandip ghosh

বিচারপতি জয়মাল্য বাগচী ও শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে সাময়িক স্বস্তি সন্দীপদের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুমন হাজরা , আশিস পান্ডের দায়ের করা মামলায় শুনানি শুক্রবার সকাল সাড়ে দশটায় শুনানি।

সিবিআইয়ের আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসবেন অভিযুক্তদের আইনজীবীরা। প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর থেকে চার্জ গঠন এবং ডিসচার্জ পিটিশনের জন্য একটা গ্রহণযোগ্য সময় দিতে হবে অভিযুক্তদের, এমনটাই জানান বিচারপতি বাগচী। ১ লা ফেব্রুয়ারি অভিযুক্তরা নথি হাতে পেয়েছেন, আর ৪ ফেব্রুয়ারি চার্জগঠন। এই সময়সীমা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে বলে জানালেন বিচারপতি বাগচী।

বিচারপতি জয়মাল্য বাগচী এদিন জানান, "ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চার্জশিটের প্রতিলিপি পাওয়ার পর অভিযুক্তকে চার্জ গঠনের আগে ৬০ দিন সময় দিতে হবে। সেটা কখনই তিনদিন হতে পারে না।" ন্যায়বিচার দ্রুত করতে গেলে ন্যায় বিচার নাও হতে পারে বলে মন্তব্য বিচারপতির।

আবেদনকারী, সিবিআই ও ইডির আইনজীবীরা একসঙ্গে বসে সময় নির্ধারণ করে তা আগামিকাল আদালতকে জানাবে বলেও নির্দেশ বিচারপতির। প্রসঙ্গত, এর আগে ট্রায়ালের জন্য সময় বাড়ানোর আবেদন করতে গিয়ে সন্দীপ ঘোষের আইনজীবী দাবি করেন, প্রায় ১৫ হাজার পাতার নথি সিবিআই দিয়েছে। যার সব এখনও খতিয়ে দেখার সুযোগ হয়নি। তাই আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে।

এরপরই বিরক্তি প্রকাশ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, "এই নিয়ে দুবার একই আবেদন করলেন। আমি খুব জেনে বুঝে ওই নির্দেশ দিয়েছি। ওই নির্দেশ কোনও পরিবর্তন হবে না। বরং নিম্ন আদালতে গিয়ে বিচার সহযোগিতা করুন।"

তড়িঘড়ি চার্জ গঠনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ চ্যালেঞ্জ করে এরপর বুধবার সিঙ্গল বেঞ্চের পর হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েও সুরাহা হয়নি সন্দীপ ঘোষদের। যদিও বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, দ্রুত বিচারের নামে এই মামলাকে কবরে পাঠাতে চান না তারা। যার জেরেই নিম্ন আদালতে চার্জ গঠন হতে আরও বেশকিছু দিন সময় লাগবে। তবে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর নজরদারি চালাবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+