ঘুরে গেল খেলা, আরজি কর মামলার রাশ ফের মমতার হাতে? রায় সামনে আসতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

RG Kar Rape Case- Mamata Banerjee : আরজি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। আর তা নিজেই সোশ্যাল প্লাটফর্মে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সওয়াল-জবাব শেষে আজ সোমবার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত।

ফাঁসিতে দাবিতে যখন উত্তাল বাংলা তখন এহেন নির্দেশ সামনে আসতেই কার্যত ক্ষোভ প্রতিবাদ আরও তীব্র হয়। ফাঁসির সাজা না হওয়ায় হতাশা ধরা পড়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যেও। আর এরপরেই হাই কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানালেন প্রশাসনিক প্রধান। একই সঙ্গে ধর্ষণ এবং খুনের ঘটনাকে 'জঘন্য অপরাধ' বলেও ব্যাখ্যা করলেন প্রশাসনিক প্রধান (RG Kar Rape Case- Mamata Banerjee) ।

RG Kar Rape Case- Mamata Banerjee

এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, আদালত এদিন আরজি করের ধর্ষণ এবং খুনের ঘটনাকে বিরল থেকে বিরলতম ব্যাখ্যা করল না। যা আমাকে স্তম্ভিত করেছে। কিন্তু এই ঘটনা আমার কাছে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যেখানে ফাঁসির সাজা হওয়া উচিৎ বলে সোশ্যাল মিডিয়ায় লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, গোটা মামলাকে সংবেদনশীল বলেও ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, গত তিন-চার মাসে এই ধরনের অপরাধে সর্বোচ্চ সাজা নিশ্চত করা সম্ভব হয়েছে। কিন্তু এক্ষেত্রে কীভাবে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করা হল না? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন প্রশাসনিক প্রধানের।

আর এরপরেই এই মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য হবেন বলে ঘোষণা করেন। যেখানে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হবে বলেও এদিন সোশ্যাল মিডিয়ায় জানান মুখ্যমন্ত্রী। যা খবর, তাঁর এই ঘোষণার পরেই এই বিষয়ে আইনি প্রক্রিয়া নিতে শুরু করে দিয়েছেন রাজ্যের আইনজীবীরা। খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলা ফাইল হতে পারে।

বলে রাখা প্রয়োজন, এদিন রায় ঘোষণার পরেই মালদায় জেলা সফরে মুখ্যমন্ত্রী বলেন, প্রথমদিন থেকে আমরা ফাঁসি চেয়েছিলাম। তাই এখনও চাইছি। তবে আদালতের রায় নিয়ে কিছু বলব না। কিন্তু , ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে আমরা তিনটে মামলায় ফাঁসির সাজ করিয়ে দিয়েছি।

তবে এই মামলা তাঁদের হাতে থাকলে অনেক আগেই ফাঁসির সাজা করিয়ে দেওয়া যেত বলেও এদিন মন্তব্য করেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আরও বলেন, নরপিশাচের চরমতম শাস্তি মৃত্যুই হওয়া উচিৎ। ফলে ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+