RG Kar Rape And Murder Case: ২ সেপ্টেম্বর বিশেষ অধিবেশন! আসছে বিল, ধর্ষণের সাজা বাংলায় এবার ফাঁসি?

RG Kar Rape And Murder Case: আরজি করের ঘটনায় উত্তাল বাংলা। জাস্টিসের দাবিতে প্রত্যেকদিনই গর্জে উঠছে বাংলার রাজপথ। এমনকি দেশ এবং বিদেশের মাটিতেও প্রতিবাদ দেখা গিয়েছে। এই অবস্থায় ধর্ষনের বিরুদ্ধে কড়া আইনের দাবি উঠছে। এমনকি ধর্ষণ ও নারী নির্যাতনের অপরাধে দ্রুত বিচার করে যাতে ফাঁসির সাজা শোনানো যায় সেই দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। আর এর মধ্যেই বিশেষ অধিবেশন বসতে চলছে রাজ্য বিধানসভায়।

আগামী সোমবার অর্থাৎ ২ সেপ্টেম্বর বিশেষ অধিবেশন বসবে রাজ্য বিধানসভায় (West Bengal Assembly)। দুদিনের জন্য এই বিশেষ অধিবেশন বসবে বলে জানা গিয়েছে। সেদিন যদিও শোকপ্রস্তাব পাঠ করেই অধিবেশন শেষ হবে। তবে বিশেষ এই অধিবেশন ডাকার ক্ষেত্রে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোনও অনুমতির প্রয়োজন হবে না। কারন গত পাঁচ অগাস্ট অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মূলতুবি করে দেওয়া হয়।

justice

ফলে বিশেষ এই অধিবেশন ডাকার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। দুদিনের এই বিশেষ অধিবেশনে মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ। সেদিন দুপুর দুটোয় এই অধিবেশন বসবে। সেদিনই ধর্ষণ ও নারী নির্যাতনের অপরাধে দ্রুত বিচার চেয়ে অপরাধীর যাতে ফাঁসি চাওয়া যায় সেই সংক্রান্ত বিল পাশ করা হবে। সেদিনই ভোটাভুটি করে এই বিল পাশ করা হবে। এমনটাই জানা যাচ্ছে।

এরপরেই সেটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। এবং দ্রুত যাতে সেই বিল সাক্ষর করে দেওয়া হয় সেই বিষয়ে রাজ্যপালের কাছে দাবিও জানানো হবে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, বুধবার তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, '' ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি। আগামী সপ্তাহে বিধানসভা অধিবেশন ডেকে ফাঁসির দাবিতে বিল আনব। ধর্ষণ বিরোধী বিল পাস করে রাজ্যপালকে পাঠাব।"

এরপরেই মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। এমনকি নতুন বিল আনার নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয় বলে খবর। এবং আগামী মাসের শুরুতেই বিশেষ অধিবেশন বসবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপরেই এই সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত চলছে। ঘটনায় ১৬ দিন হয়ে গেল। বিচার কোথায় হল? ইতিমধ্যে সেই নিয়ে আক্ষেপ ধরা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। শুধু তাই নয়, সিবিআইয়ের হাতে দিয়ে কেসটাকে ওরা জলে ফেলে দিল বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+