Suvendu Adhikari: কলকাতা পুলিশ নিয়ে বিস্ফোরক শুভেন্দু, মমতাকে নিশানা, ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখল করবে না বিজেপি

Suvendu Adhikari: আরজি কর কাণ্ডের আবেগ, ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে পিছনের দরজা দিয়ে রাজ্যের ক্ষমতা দখলের রাজনীতি বিজেপি করতে চায়নি, করবে না। বললেন শুভেন্দু অধিকারী।

বিজেপির ধর্নামঞ্চের শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, নির্বাচনের মাধ্যমেই বর্বর সরকারকে পরাস্ত করব। গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা পাইয়ে দেব।

Suvendu Adhikari

শুভেন্দু বলেন, আরজি কর, টালা থানা হোক বা আমাদের চিকিৎসক বোনের বাড়ি। সব জায়গাতেই ছিলেন আমাদের জনপ্রতিনিধি, কর্মীরা। এক ইঞ্চি জমি ছাড়িনি। পরিবার পৌঁছনোর আগে আমরা সিবিআই তদন্তের দাবিতে আমরাই প্রথম প্রধান বিচারপতির কাছে আর্জি জানাই। আমরা চাই, জাস্টিস ফর আরজি কর।

শুভেন্দুর কথা, যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে, তথ্যপ্রমাণ লোপাট হয়েছে তাতে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রী যুক্ত। সিবিআই টালা থানার তৎকালীন ওসিকে গ্রেফতার করেছে। ফলে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে, এটা প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়বিচারের দাবিতে মিছিল করেছিলেন, আবার করবেন নাকি?

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে আজ গিয়েছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সেটা কীভাবে হতে পারে তা নিয়ে সিবিআইয়ের দৃষ্টি আকর্ষণ করে শুভেন্দু দাবি করেন, পুলিশ গিয়েছিল তথ্যপ্রমাণ বাড়িতে কিছু আছে কিনা দেখতে। আর পরিবারের মাধ্যমে বার্তা দিতে যে, অভিজিৎ যেন নগরপাল বিনীত গোয়েলের নাম না বলেন।

বিনীতের ফোন বাজেয়াপ্ত করলেই মমতা বন্দ্যোপাধ্যায়, সন্দীপ ঘোষদের সঙ্গে কতবার কথোপকথন হয়েছিল তা সামনে আসবে বলে মনে করেন শুভেন্দু। বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা থেকে বিধায়ক নির্মল ঘোষ, মিঠু মজুমদারদের হেফাজতে নেওয়ারও দাবি জানান শুভেন্দু।

শুভেন্দু বলেন, এই ধরনের অপরাধের ক্ষেত্রে ৫ ঘণ্টার মধ্যে অনেক নমুনা সংগ্রহ করতে হয়। ৫ দিন পর তদন্তভার সিবিআই পেয়েছে। তথ্যপ্রমাণ দেওয়াই হয়নি। সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে। গুছাতে যা সময় লেগেছে তখন তৃণমূলকে ভোটে সুবিধা করে দেওয়া মাকু, সেকুরা বলছিলেন সিজিওতে যেতে হবে। এখন দুজন গ্রেফতার হওয়ার পর মহম্মদ সেলিমদের বলব, সিবিআইকে গিয়ে লাল গোলাপ দিয়ে আসতে।

রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দেন, ১৯ সেপ্টেম্বর বিজেপির সল্টলেক অফিস থেকে স্বাস্থ্য দফতরের দুর্নীতি ফাঁস করা হবে। আন্দোলনরত চিকিৎসকদের আন্দোলনে আমরা সমর্থন করছি। তাঁরা তাঁদের মতো আন্দোলন করুন। আমাদের দাবি, বিনীতের গ্রেফতারি এবং যেহেতু একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ।

কাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। শুভেন্দু বলেন, কাল বিশ্বকর্মা পুজো। মা-বোনেদের বলব মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা দেখতে। উনি জাস্টিসের কথা বলছেন। আর সুপ্রিম কোর্টে কপিল সিব্বল-সহ অনেক আইনজীবী দাঁড় করিয়ে কোটি টাকার উপর খরচ করে জাস্টিস ঠেকাতে চাইছেন। সকাল সাড়ে ১০টা থেকে মিনিট ৪০-৪৫ সেটা সকলে দেখুন। যেহেতু আমি প্রথম মামলাকারী হিসেবে রাজ্যপালের কাছে সিবিআই তদন্ত চেয়েছিলাম, কাল সুপ্রিম কোর্টে আমার আইনজীবী সিদ্ধার্থ লুথরাও থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+