RG Kar Incident: গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি, বিনীতের অপসারণ ও মমতার পদত্যাগ চান শুভেন্দু

RG Kar Incident: আরজি কর কাণ্ডে আজ চাঞ্চল্যকর মোড়। তথ্যপ্রমাণ লোপাট, দেরিতে এফআইআর রুজুর অভিযোগে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল।

আর তারপরই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

RG Kar Incident

সরব হয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, সন্দীপ ঘোষ আগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। এবার ধর্ষণ ও খুনের মামলায় তথ্য লোপাটের জন্য গ্রেফতার। আশা করব, সিবিআই সঠিক জায়গায় পৌঁছে দেবে এই তদন্ত।

সুকান্তর কথায়, থানার ওসি বা কলেজের প্রিন্সিপালের পক্ষে নিজেদের বুদ্ধিতে এ কাজ করা সম্ভব নয়। রাতে ময়নাতদন্ত করতে অস্বীকার করে যখন চিকিৎসকরা নোট দিয়ে বলেছিলেন স্পেশ্যাল পারমিশন ছাড়া পোস্টমর্টেম সম্ভব নয়, তখন এই ওসি আগবাড়িয়ে অর্ডার দিয়ে চিঠি পাঠান। নিশ্চয়ই উপর থেকে নির্দেশ ছিল। কার নির্দেশ এসেছিল? গ্রেফতারির লাইন আরও লম্বা হবে।

শুভেন্দু এক্স হ্যান্ডলে লিখেছেন, টালা থানার তৎকালীন ওসির গ্রেফতারিতে প্রমাণিত পুলিশ সরাসরি তথ্যপ্রমাণ লোপাট করেছে। আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্তের অভিমুখ বদলানোর চেষ্টা হয়েছিল মরিয়াভাবে। গোটা বিষয়টি পরিকল্পনামাফিক হয়েছে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের নজরদারিতে।

এরপরই শুভেন্দু লেখেন, নগরপাল বিনীত গোয়েলকে অবিলম্বে অপসারণ করা উচিত। একইসঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পদত্যাগ করতে হবে। কারণ, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রধান হওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন তিনি।

তৃণমূলের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন মুখপাত্র ডা. শান্তনু সেন ফেসবুকে লিখেছেন, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত,অপরাধ মনষ্ক লোকটির বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিলাম আমি। সঠিক ছিলাম, তা ঈশ্বর আজ আরও একবার প্রমাণ করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+