RG Kar Incident: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বড় সিদ্ধান্ত শুভেন্দুর, মমতাকে এড়াতে গেলেন না রাজভবনে
RG Kar Incident: আরজি কর হাসপাতাল কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর। আমন্ত্রণ পেয়েও রাজভবনে গেলেন না রাজ্যের বিরোধী দলনেতা।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার কারণও জানালেন শুভেন্দু। এড়িয়ে গেলেন বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হওয়ার বিড়ম্বনাও।

শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে মধ্যরাতের কাছাকাছি সময়ে আরজি কর হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে মুখ্যমন্ত্রীর পরিকল্পনাতেই। সেই কারণে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ- স্লোগান তোলেন শুভেন্দু।
আজ রাজ্য অচল করে দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি নবান্ন অভিযানে যেতেও দলমত নির্বিশেষে রাজনৈতিক পতাকা দূরে রেখে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু। এরই মধ্যে স্বাধীনতা দিবসে প্রথামাফিক রাজভবনে ছিল চা-চক্র।
আমন্ত্রিত থাকলেও সেই চা চক্রে যাননি শুভেন্দু। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা ও ঘনিষ্ঠ সাংবাদিকদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন মমতা। শুভেন্দু এদিন সোশ্যাল মিডিয়ায় রাজভবনে তাঁকে আমন্ত্রণ জানানোর চিঠি পোস্ট করে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনের চা চক্রে মাননীয় রাজ্যপাল মহোদয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু এদের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা ও সৌজন্যতার বিড়ম্বনা সৃষ্টি হলে, আমার ছোট্ট ডাক্তার বোনটির বিদেহী আত্মা হয়তো কষ্ট পেতো। তাই আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয় নি। pic.twitter.com/68QDWtudGi
— Suvendu Adhikari (@SuvenduWB) August 16, 2024
শুভেন্দু লিখেছেন, "স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনের চা চক্রে মাননীয় রাজ্যপাল মহোদয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু এদের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা ও সৌজন্যতার বিড়ম্বনা সৃষ্টি হলে, আমার ছোট্ট ডাক্তার বোনটির বিদেহী আত্মা হয়তো কষ্ট পেতো। তাই আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি।"
শুভেন্দু যে মমতাকে এড়াতেই আরজি কাণ্ডের আবহে এই সিদ্ধান্ত নিয়েছেন তা সহজেই বোঝা যাচ্ছে। এখানেই থেমে থাকেননি। সরাসরি মুখ্যমন্ত্রীর মিথ্যাচারিতা প্রমাণে দুটি ভিডিও পোস্ট করেছেন। যার ক্যাপশনে লেখা মিথ্যাশ্রী।
মিথ্যাশ্রী
— Suvendu Adhikari (@SuvenduWB) August 15, 2024
--------
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন মিথ্যে কথা বলি:- pic.twitter.com/AyiA3IFl0S
রাজভবনের এক কর্মচারী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। তার জেরে তৃণমূল নিশানা করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তারপরই মমতা বলেছিলেন, তাঁকে আমন্ত্রণ জানানো হলেও তিনি রাজভবনে যাবেন না। কিছু বলার থাকলে রাস্তায় এসে যেন তাঁকে বলেন রাজ্যপাল।
গতকাল মমতা রাজভবনে যাওয়ার সময় সেই বক্তব্য তাঁকে মনে করানো হলে অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি তখন বলেন, আমি একা যাচ্ছি না। অনেকের সঙ্গেই যাচ্ছেন।












Click it and Unblock the Notifications