দাহ করতে তাড়াহুড়ো! শ্মশানে তৃণমূল বিধায়ক থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা, শোরগোল ফেলা দাবি শুভেন্দুর

RG Kar Incident: আরজি কর কাণ্ডে এবার শোরগোল ফেলে দেওয়া দাবি শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডলে রাজ্যের বিরোধী দলনেতা একটি ভিডিও পোস্ট করেছেন।

শুভেন্দুর দাবি, আরজি কর হাসপাতালে ধর্ষণের পর যে চিকিৎসককে খুন করা হয়েছিল, তাঁর দেহ দাহ করতে তাড়াহুড়ো করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

RG Kar Incident

শুভেন্দু লিখেছেন, সকলেই জেনে গিয়েছেন নির্যাতিতার দেহ তড়িঘড়ি করে দাহ করা হয়েছে। শ্মশানে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছিল পুলিশ। যেমন তাড়াহুড়ো করা হয়েছে দাহ করার সময়, তা নজিরবিহীন বলে উল্লেখ করেছেন শুভেন্দু।

শুভেন্দুর পোস্ট করা ভিডিও (যার সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া)-তে লাল রংয়ের গোলাকৃতির মাধ্যমে চিহ্নিত করে দাবি করা হয়েছে, শ্মশানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নির্মল সেখানে গিয়েছিলেন।

যেখানে দাহ করা হয়েছে সেই শ্মশানটি পড়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মধ্যে। তা সত্ত্বেও দাহ করার সময় শ্মশানে হাজির ছিলেন ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশেপ দুই আইসি। গোটা অপারেশনটি চলেছে রাজ্য পুলিশের ডিজির তত্ত্বাবধানে, দাবি শুভেন্দুর।

শুভেন্দু সিবিআইয়ের তদন্তকারীদের কাছে আর্জি জানিয়েছেন, এই ব্যক্তিরা কোন উদ্দেশ্য নিয়ে ঘটনাস্থলে ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল তার পূর্ণাঙ্গ তদন্ত করা। আরজি কর কাণ্ডটি রাজ্য সরকার ধামাচাপা দিতে চেয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই আবহে এই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে কীভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, পুলিশ-প্রশাসনের আধিকারিকরা কীভাবে ঘটনায় নজরদারি চালিয়েছেন সেই সংক্রান্ত আরও তথ্য সামনে আসতে পারে।

আজ শুভেন্দু অধিকারী ঘোলা থানা পর্যন্ত বিশাল পদযাত্রা করেন। ছিলেন অর্জুন সিং, কৌস্তভ বাগচি প্রমুখ। সেই পদযাত্রা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের জোরালো দাবি তোলেন শুভেন্দু। পরে তিনি কলকাতায় বিজেপির ধরনা মঞ্চেও হাজির হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+