RG Kar Incident: রাজ্যের প্রস্তাবে সাড়া, কালীঘাটে মমতার সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন আন্দোলনরত চিকিৎসকরা

RG Kar Incident: রাজ্য সরকারের প্রস্তাবে সাড়া। আরজি কর কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকরা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বৈঠকে যোগ দিচ্ছেন।

পঞ্চম তথা শেষবারের জন্য রাজ্য সরকার আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকে বসার প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সাড়া দিয়ে মুখ্য সচিবকে বিকেল ৩টে ৫৩ মিনিটে মেল পাঠান চিকিৎসকরা।

RG Kar Incident

জানা যাচ্ছে, মুখ্য সচিবকে পাঠানো মেলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে বলা হয়েছে, জনস্বার্থেই এই বৈঠকে বসতে রাজি হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দেশের আইন মেনে চলা নাগরিক হিসেবেই তাঁরা বৈঠকে যোগ দিতে চাইছেন।

নবান্নে নয়, বৈঠকটি হচ্ছে মুখ্যমন্ত্রীর বাসভবনে। এই প্রসঙ্গে আন্দোলনরত চিকিৎসকরা উল্লেখ করেছেন, বৈঠকটি প্রশাসনিক দফতরের মতো কোনও জায়গায় হলো ভালো হতো। শনিবারের বৈঠক ভেস্তে যাওয়ার পর সিবিআইয়ের হাতে খুন ও ধর্ষণ কাণ্ডে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতার হওয়ার কথারও উল্লেখ রয়েছে।

আন্দোলনত চিকিৎসকরা জানিয়েছেন, এই দুই গ্রেফতারির পর স্বচ্ছ্বতার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এরপরই ভিডিওগ্রাফির দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে পাঠানো ই-মেলে মুখ্য সচিব মনোজ পন্থ স্পষ্ট বলেছিলেন, কোনও লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না।

আন্দোলনরত চিকিৎসকরা অবশ্য ভিডিওগ্রাফি চাইছেন। প্রয়োজনে দুই তরফেই কোনও ভিডিওগ্রাফার রেখে ভিডিও রেকর্ডিংয়ের প্রস্তাব রেখেছেন তাঁরা। বৈঠকের পর ভিডিও ফাইল আন্দোলনরত চিকিৎসকদের সংগঠনকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

যদি ভিডিও রেকর্ডিং করা বা তা জুনিয়র চিকিৎসকদের সংগঠনকে না দেওয়া যায় তাহলে বৈঠকের লিপিবদ্ধ কার্যবিবরণী ট্রান্সক্রিপশন-সহ রাজ্য সরকারের তরফে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে দিতে বলা হয়েছে স্বাক্ষর করে। জুনিয়র চিকিৎসকদের তরফে প্রয়োজনীয় সকলের স্বাক্ষর করে তা রাজ্য সরকারকে দিতে রাজি প্রতিনিধিদলের সদস্যরা।

যে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন চলছে, তা নিয়েও বৈঠকে আলোচনা চেয়ে মুখ্য সচিবের মেলের জন্য অপেক্ষা করতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কালীঘাটে যাওয়ার বাস প্রস্তুত। রয়েছে পুলিশের পাইলট কারও। বৈঠকের জন্য প্রতিনিধিদলকে পৌঁছতে বলা হয়েছিল বিকেল পৌনে পাঁচটায়। কিন্তু এখনও বাস রওনা হয়নি। ফলে নির্ধারিত সময়ে আন্দোলনকারী চিকিৎসকরা পৌঁছতে পারবেন না।

এদিকে, রাজ্য সরকার ভিডিওগ্রাফির দাবি না মানলেও বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করতে রাজি। বৈঠকে হওয়া আলোচনায় দুই পক্ষই মিনিটসে স্বাক্ষর করবে। ফলে ভিডিও রেকর্ডিং নয়, স্বচ্ছ্বতা বজায়ে আপাতত মিনিটসই ভরসা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+