RG Kar Incident: বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান জুনিয়র চিকিৎসকদের, নবান্ন থেকে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী

RG Kar Incident: নবান্নে বৈঠকের প্রস্তাব ফেরালেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা কর্মবিরতির সিদ্ধান্তে অনড়। স্বাস্থ্য ভবনের কাছেই চলছে অবস্থান।

জুনিয়র চিকিৎসকদের ১০ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছিল। কিন্তু তাঁরা নবান্নে না যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে ফিরে গেলেন।

RG Kar Incident

আরজি কর হাসপাতালে ন্যায়বিচারের দাবির পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে নানা অনিয়মের ঘটনাকে সামনে রেখে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্ট বা রাজ্য সরকারের অনুরোধ উপেক্ষা করে তাঁরা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থাকেন।

এরই মধ্যে সন্ধ্য়া ৬টা ১২ মিনিটে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ই-মেল গিয়েছিল জুনিয়র চিকিৎসকদের সংগঠনের কাছে। সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকের জন্য তাঁদের ডাকা হয়। ১০ জনের নাম পাঠাতেও বলা হয়। যদিও মেলে কোনও সদর্থক বার্তা নেই বলে বৈঠকের প্রস্তাব ফেরান জুনিয়র চিকিৎসকরা।

কলকাতার নগরপালকে অপসারণের পাশাপাশি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবিতেও সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অবস্থান চলাকালীনই একে একে বেরিয়ে যান স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তারা। জুনিয়র চিকিৎসকরা নবান্নে না যাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রীও বাড়ি ফিরে যান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, যে মর্মান্তিক দুর্ঘটনা আরজি করে ঘটেছে তাতে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। ৫টা অবধি মুখ্যমন্ত্রী দেখেছেন তাঁরা কী পদক্ষেপ করেন। কিন্তু কর্মবিরতি থেকে আন্দোলনরত চিকিৎসকরা সরে আসেননি। তাঁরা মেলের জবাবও দেননি।

চন্দ্রিমার কথায়, সুপ্রিম কোর্ট বলেছিল আজ ৫টার মধ্যে কাজে ফেরার জন্য। ৫টা অবধি দেখে মুখ্যমন্ত্রী নিজে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু আন্দোলনরত চিকিৎসকদের থেকে কোনও বার্তা আসেনি। ই-মেলে নয়, অন্যভাবেও নয়। সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরিয়ে গিয়েছেন।

চন্দ্রিমা বলেন, সাধারণ মানুষ পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন তাই অনুরোধ করছি। মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতে পারতেন, নেননি। তিনিই পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনরত চিকিৎসকদের কাছে গিয়ে কথা বলবেন কিনা সে বিষয়ে চন্দ্রিমা কিছু বলতে পারেননি।

ই-মেলের ভাষা নিয়ে যে প্রশ্ন উঠছে তা সম্পর্কেও চন্দ্রিমা বলেন, আমি কিছু জানি না। মুখ্যমন্ত্রী ঘটনার নিন্দা করেছেন বারবার। তিনি কাজে ফেরার আহ্বানও জানিয়েছেন। এখনও কি আলোচনার দরজা খোলা? এ প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, মুখ্যমন্ত্রী কেমন মানুষ তা তো আপনারা জানেন। আমরা তো আলোচনায় ডেকেছিলাম। ই-মেল যেখান থেকেই করা হোক না কেন আসতে বলা হয়েছিল নবান্নে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+