RG Kar Incident: মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট! বড় সিদ্ধান্ত রাজ্যপাল বোসের
RG Kar Incident: আরজি কর কাণ্ডের আবহে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক বয়কটের ঘোষণা করে দিলেন তিনি।
যার ফলে অন্য মাত্রা পেল রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত। আজ আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হয়নি। লাইভ স্ট্রিমিংয়ের শর্ত মানতে রাজ্য সরকার রাজি না হওয়ায়।

আরজি কর কাণ্ডের জেরে যেভাবে জনরোষ আছড়ে পড়েছে তার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন রাজ্যপাল। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের ভূমিকাতেও অসন্তুষ্ট তিনি। মমতার নাম না করে তাঁকে লেডি ম্যাকবেথ বলেও কটাক্ষ করেছেন।
রাজ্যপালের কথায়, আমি বাংলার মানুষের সঙ্গে রয়েছি। সেই কারণেই সিদ্ধান্ত নিলাম মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কটের। সামাজিক বয়কট মানে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও পাবলিক প্ল্যাটফর্ম শেয়ার করব না। মুখ্যমন্ত্রী যুক্ত এমন কোনও অনুষ্ঠানেও আমি অংশ নেব না।
#WATCH | RG Kar Medical College and Hospital rape-murder case: Governor CV Ananda Bose says "...In solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the Chief Minister. Socially boycott means I will not be sharing any public platform with the Chief… pic.twitter.com/96UeHNU6p7
— ANI (@ANI) September 12, 2024
সাংবিধানিক বাধ্যবাধকতায় যেটুকু কর্তব্য পালন করতে হয় তা অবশ্য পালন করার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যেটুকু সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে তা অবশ্যই পালন করব। তবে তার বেশিও কিছু নয়, কমও নয়।
কলকাতার নগরপালের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে তাতেও অবাক রাজ্যপাল। তাঁর কথায়, যিনি কলকাতায় যে কোনও অপরাধ দমনের দায়িত্বে তাঁর বিরুদ্ধে যে ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠছে তা বেদনাদায়ক।












Click it and Unblock the Notifications