Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kalatan Dasgupta: বিজেপির পথ অনুসরণ তৃণমূলের, কলতানের গ্রেফতারির নিন্দা জানিয়ে দাবি বামেদের

Kalatan Dasgupta: স্বাস্থ্য ভবনের অদূরে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগ। ভাইরাল অডিও হাতিয়ার করে কলতান দাশগুপ্ত-সহ ২ জন গ্রেফতার।

বিধাননগর পুলিশ কমিশনারেটের দাবি, অডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই পদক্ষেপ। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ঢোকার মুখে ডিওয়াইএফআই নেতা কলতানের দাবি, আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবি থেকে নজর সরাতে এটি ষড়যন্ত্র।

Kalatan Dasgupta

সিপিআইএমের তরফে তীব্র নিন্দা করা হয়েছে এই গ্রেফতারির। তৃণমূলের আইটি সেলকে নিশানা করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও ডিপফেকের ব্যবহারের অভিযোগ করেছেন সিপিআইএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম। তিনি এক বিবৃতিতে লিখেছেন, "কমরেড কলতান দাশগুপ্তের বেআইনি ও আক্রোশমূলক গ্রেফতারের ঘটনার আমরা দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করছি।

যে ঘটনাক্রমের মধ্য দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তাতে 'জাস্টিস ফর আরজি কর'-এর দাবিতে ঘটমান গণআন্দোলনকে বদনাম করার অপরাধমূলক ষড়যন্ত্রের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। এই ঘটনা দিল্লিতে কৃষকদের আন্দোলনের বদনাম করার জন্য বিজেপি সরকারের পূর্বে ব্যবহৃত কৌশলগুলির কথা মনে করিয়ে দিচ্ছে।

ভীমা কোরেগাঁও মামলা বা দিল্লি দাঙ্গা মামলার মতো নকল ও জাল ইলেকট্রনিক 'প্রমাণের' ভিত্তিতে আন্দোলনকারীদের মিথ্যা অভিযোগে কারারুদ্ধ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এই জাতীয় কৌশলগুলি আরএসএস'এর ঘৃণ্য পদ্ধতির সুপরিচিত অংশবিশেষ।

পশ্চিমবঙ্গের শাসকরা, একই পদ্ধতির ব্যবহার করছে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে আরজি কর হাসপাতালে হিংসাত্মক আক্রমণ এবং প্রমাণ ধ্বংসের সুযোগ করে দিয়েছিল অপরাধীদের। শাসক দলের আইটি সেল এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল একই ভাষায় কথা বলেছেন।

তাঁরা অভিযোগ করেছেন যে ওই ঘটনা একটি নির্দিষ্ট সংগঠন, অর্থাৎ ডিওয়াইএফআই দ্বারা সংগঠিত হয়েছিল। আজ অবধি, এই বক্তব্যের কোনও প্রমাণ দেওয়া হয়নি, কোনও ক্ষমা চাওয়া হয়নি এবং তদন্তটিই সংবাদমাধ্যমের থেকে চেপে যাওয়া হয়েছে। ক্ষমতাসীন দলের শীর্ষনেত্রী গণআন্দোলনের বিরুদ্ধে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অপব্যবহারের কথা বলছেন, অথচ তাঁর দলেরই আইটি সেল ডিপফেক এবং সাজানো ক্লিপ ব্যবহারে পারদর্শিতা দেখাচ্ছে!

এটা একজন দৃঢ়চেতা তরুণ রাজনৈতিক কর্মীকে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি এবং সমগ্র আন্দোলনকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মানহানি ছাড়া আর কিছুই নয়।
আমরা কমরেড কলতান দাশগুপ্তকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য রাজ্য পুলিশের কাছে দাবি জানাচ্ছি, এবং এই ধরনের মিথ্যা জাল 'প্রমাণ' যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য মামলা দায়ের করার দাবি জানাচ্ছি।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ করা হোক এই দাবিতেও আমরা অটল আছি। ঐক্যবদ্ধ জনগণ সর্বদা বিজয়ী হবেই! লালবাজারের কাছে রাতভর অবস্থান থেকে ফেরার সময় ভোরবেলা কমরেড কলতান দাশগুপ্তকে তোলা হয়েছে। একজন তরুণ কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর এটা একটি স্পষ্ট ঘটনা।
ভীমা কোরেগাঁও মামলায় বিজেপি সরকার যে কাজ করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সেই পথই অনুসরণ করছে।"

এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ-র তরফে যৌথ বিবৃতিতে লেখা হয়েছে, "আন্দোলনের কলতান থামানো যাবে না। এ সব হচ্ছে আন্দোলন ভাঙার জন্যই। সমস্ত বাম কর্মীদের জেলে পুরে দিলেও এ লড়াই থামবে না। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, রাজ্যের মানুষ এ লড়াইয়ে রয়েছেন। আমরা তাঁদের সঙ্গেই আছি।

জুনিয়র ডাক্তারদের আহ্বানে আজ রাতের রাত দখল কর্মসূচি ঐতিহাসিক করে তুলুন। কলতানকে গ্রেফতার করে বিনীত গোয়েলের অপসারণের দাবি থেকে আমাদের সরাতে পারবেন না। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। ওনার চেয়ার না চলে যায়। লড়াই হচ্ছে দুর্নীতি ও দুষ্কৃতীরাজের বিরুদ্ধে। তাতে দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতকারীদের চেয়ার চলে যদি চলে যায়, চলে যাবে।

মোহন ভাগবতের কাছ থেকে নিঃশর্ত সমর্থন পাওয়ার পর বামপন্থীদের উপর আক্রমণ বেড়েছে। কমরেড কলতান দাশগুপ্তর গ্রেফতারের বিরুদ্ধে রাজ্যজুড়ে সমস্ত থানা অভিযান হবে। আমরা সকল আন্দোলনকারীদের এই প্রতিবাদ আন্দোলনে রাস্তায় থাকার অনুরোধ জানাচ্ছি। এ লড়াই মানুষের। এ লড়াই চলবে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+