RG Kar Incident: কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের ২ ঘণ্টার বৈঠক, কাটল কি জট?

RG Kar Incident: কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠক শেষ। ২ ঘণ্টা ধরে চলে এই বৈঠক।

জানা গিয়েছে, বৈঠকে নিজেদের পাঁচ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন চিকিৎসকরা। বৈঠকে সরকারি হাসপাতালে নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

RG Kar Incident

বৈঠক শুরুর কথা ছিল বিকেল পাঁচটায়। বিকেল পৌনে পাঁচটায় মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছতে বলা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদলকে। কিন্তু সল্টলেক থেকে জুনিয়র চিকিৎসকদের বাস রওনা দেয় পৌনে ৬টা নাগাদ, কালীঘাটে তা পৌঁছয় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে বৈঠক শুরু হয়েছিল। যা চলে পৌনে ৯টা অবধি। জুনিয়র চিকিৎসকরা স্বাক্ষরিত মিনিটসের শর্ত দিয়েছিলেন। যা মেনে নেয় রাজ্য সরকার। ২ জন স্টেনোগ্রাফারে নিয়ে বৈঠকে যান জুনিয়র চিকিৎসকরা। জানা যাচ্ছে, বৈঠক শেষে মুখ্য সচিবের উপস্থিতিতে বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করা বা মিনিটস লেখার কাজ চলছে। এরপর তাতে দুই পক্ষ স্বাক্ষর করবে।

সূত্রের খবর, জুনিয়র চিকিৎসকরা যে দাবি পেশ করেছেন তার মধ্যে নগরপাল, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাদের পদত্যাগের দাবি ছিল। জানা গিয়েছে, সরকারের তরফে বলা হয়েছে এই ধরনের পদক্ষেপের ক্ষেত্রে গোটা বিষয় খতিয়ে দেখতে হয়। সরকার আন্তরিকভাবেই যা খতিয়ে দেখবে। ফলে এই মুহূর্তেই সেটা করা সম্ভব নয়, কিছুটা সময় লাগবে।

জুনিয়র চিকিৎসকদের ভূমিকা রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ। তাই মানুষের স্বার্থে তাঁদের সুপ্রিম কোর্টের কথামতো কর্মবিরতি প্রত্যাহার করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। কাজে যোগ দিয়ে আন্দোলন চালিয়ে গেলেও কোনও অসুবিধা নেই বলেও জানানো হয়েছে।

যদিও বৈঠকে যোগ দিতে যাওয়ার আগেই জুনিয়র চিকিৎসকরা বলেছিলেন, কর্মবিরতি প্রত্যাহার বা আন্দোলন নিয়ে কোনও সিদ্ধান্ত তাঁরা বৈঠকে নেবেন না। যা করবেন স্বাস্থ্য ভবনের কাছে ধর্নামঞ্চে ফিরে আলোচনা করে। প্রয়োজনে আন্দোলনের তীব্রতাও বাড়ানো হতে পারে।

এদিন নজিরবিহীনভাবে চিকিৎসকদের বাস মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিয়ে যাওয়া হয়। বৈঠক শেষ হতেই ফের বাসটিকে সেখানে রাখা হয়েছে। এখন দেখার মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা বা জুনিয়র চিকিৎসকরা কখন সাংবাদিক বৈঠক করেন। তবে এদিনের বৈঠকে আশ্বস্ত করা হয়েছে, জুনিয়র, সিনিয়র চিকিৎসক, নার্স-সহ সকলেই সরকারি হাসপাতালে সুরক্ষিত পরিবেশে কাজ করতে পারবেন।

এদিনের রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ডিজি রাজীব কুমার প্রমুখ। বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই প্রচুর মহিলা জড়ো হয়ে জাস্টিস ফর আরজি কর স্লোগান তোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+