Mamata's Strong Steps: নগরপাল বিনীতকে সরানো হচ্ছে, আরও বেশ কয়েকটি রদবদল, সদর্থক বৈঠকের পর বড় ঘোষণা মমতার

Mamata's Strong Steps: জুনিয়র চিকিৎসকদের বেশিরভাগ দাবিই মেনে নিল রাজ্য় সরকার। সরিয়ে দেওয়া হচ্ছে কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে।

স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হচ্ছে, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডিসি নর্থ-সহ একাধিক পুলিশ আধিকারিককেও বদলি করা হবে বলে জানান তিনি।

Mamata s Strong Steps

মুখ্যমন্ত্রী বলেন, কাল বিকেল ৪টে নাগাদ নতুন নগরপালের নাম ঘোষণা হবে। বিনীত গোয়েল দায়িত্বভার বুঝিয়ে দেবেন। আন্দোলনকারী চিকিৎসকদেরই বিনীত বলেছিলেন তিনি নিজে পদত্যাগে প্রস্তুত। ফলে বিনীতকে তাঁর পছন্দের জায়গাতেই পাঠানো হবে।

মমতার কথায়, আমাদের মিটিং চলেছে ৬টা থেকে। প্রসেস চলেছে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত। ৪২ জন সই করেছেন কার্যবিবরণীতে। সদর্থক বৈঠক হয়েছে। সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব মনোজ পন্থ মিনিটসে সই করেছেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন ডিজি রাজীব কুমার, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা ওঁদের চারটির মধ্যে তিনটি দাবিই মেনে নিয়েছি। সেটা করেছি ওঁরা ছোট বলে। অভিনন্দন যে ওঁরা এসেছেন এবং আলোচনায় বসেছেন। আমরা উভয় পক্ষই খুশি এতক্ষণ আলোচনার জন্য। তাঁরাও বলেছেন। আমাদের কথা আমরা বলেছি। ওঁরা যা বলতে চেয়েছেন, বলতে দিয়েছি। বড়দের সৌজন্য বেশি দেখাতে হয়। তাই ওঁদের বলতে দিয়েছি। সিবিআই কেসটা দেখছে। অভয়ার শ্রদ্ধা জানিয়ে বৈঠক শুরু হয়।

মুখ্যমন্ত্রী বলেন, সিবিআই তদন্ত করছে। অভয়ার ন্যায়বিচারের জন্য তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের শাস্তির প্রক্রিয়া ত্বরান্বিত করতে রাজ্য সরকার সমস্তরকম সহযোগিতা করবে সিবিআইকে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার উপর আস্থা নেই জুনিয়র চিকিৎসকদের, তাই তাঁদেরও সরানো হলো।

তবে এই দুজনকে অসম্মান না করেই সরানো হচ্ছে জানান মুখ্যমন্ত্রী। সরানো হলো না স্বাস্থ্য সচিবকে। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ সারাক্ষণ কাজ করে। তাঁদের দিকটাও দেখা উচিত। তবে পুলিশেও বেশ কয়েকটি বদলি হবে। সব কথা মিনিটসে লেখা যায় না। বিনীতকেও জানানো হয়েছে। বৈঠকের পর আমরা নিজেরাও আলোচনা করেছি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ঘটনার দিন ডিসি নর্থ আগে পৌঁছেছিলেন। তাঁকে সরিয়ে দেওয়ার কথা হয়েছিল। সেই সিদ্ধান্ত হয়েছে। কাকে দায়িত্ব দেওয়া হবে বলে দেওয়া হবে। আন্দোলনরত চিকিৎসকদের মুখ্যমন্ত্রী বলেন, "তোমরা হয়তো ফিরে গিয়ে জিবিতে আলোচনা করবে। করো, সেটি ঠিকই আছে। মিনিটসেও তোমরা সই করেছো। এবার কাজে যোগ দাও। মানুষ মারা যাচ্ছেন। মানুষ খুব অসুবিধায় আছেন। জল বেড়েছে। ডিসিসিকে বলার পরেও জল ছেড়েছে। বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার অনেকটা ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার নগরপাল ও জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হবে। থাকবে গ্রিভান্স রিড্রেসাল মেকানিজম।

হাসপাতালগুলিতে আলো, সিসিটিভি বসানো, রেস্ট রুম, ওয়াশ রুম তৈরির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রোগী কল্যাণ সমিতিও নতুন করে গঠন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, সবার নিরাপত্তার জন্য কাজ করা হচ্ছে। দায়বদ্ধতা সবারই আছে। কাজে ফেরার জন্য বারবার অনুরোধ করেছি। মানুষ মনে করে আপনারাই ভগবান। আলোচনার পথ সবসময় খোলা থাকে।

যদিও ডিসি সেন্ট্রাল ও স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও পদক্ষেপ না করায় অসন্তোষ ব্যক্ত করেছেন জুনিয়র চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+