RG Kar incident: ফের ছয় দফা দাবি জুনিয়র চিকিৎসকদের, ইমেল মুখ্যসচিব মনোজ পন্থকে
জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন আন্দোলন তুলে নিয়েছেন। কিন্তু তাঁদের দাবি-দাওয়া থেকে সরে আসেননি। আবারও ছয় দফা দাবি জানানো হল আন্দোলনকারীদের পক্ষ থেকে। এই দাবিতে একটি চিঠি রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে পাঠানো হয়েছে বলে খবর। এর আগে জুনিয়র চিকিৎসকদের রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি ছিল। সেই ১০ দফা দাবি পূরণের জন্য তারা অনড় ছিলেন।
বৃহস্পতিবার মধ্যরাতে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠানো হয়েছে। মেডিক্যাল কলেজগুলির দ্রুত সমস্যার সমাধান, টাস্ক ফোর্স বৈঠক, সেন্ট্রাল রেফারেল সিস্টেম সহ একাধিক দাবি এবার তাঁরা রেখেছেন। এই নতুন ইমেলের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি।

আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন উঠে যায়। জুনিয়র চিকিৎসকরা শুরু করেন আন্দোলন। আমরণ অনশন পর্যন্ত সেই আন্দোলন চলেছে। রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের একাধিক বার বৈঠক হয়।
১০ দফা দাবির মধ্যে রাজ্য সরকার সাতটি দাবি মেনে নিয়েছেন। সরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে কাজ চলছে। পুলিশি মোতায়েন থেকে সিসিটিভি সংখ্যা বাড়ানো৷ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারীরা ফের বৈঠকে বসেছিলেন। শেষপর্যন্ত আমরণ অনশন আন্দোলনের পর থেকে সরে আসেন জুনিয়র চিকিৎসকরা। তবু নিজেদের দাবিতে অনড় থাকবেন তাঁরা। এই কথা জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা।
আরও একবার রাজ্য সরকারের কাছে ইমেল গেল আন্দোলনকারীদের থেকে। সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালুর দাবি ফের তোলা হয়েছে। এই বিষয়টি সব হাসপাতালে চালু করতে হবে। এই দাবি জুনিয়র চিকিৎসকদের। রোগীদের জন্য বেড সংখ্যা বাড়ানো, রোগীদের চিকিৎসা পরিষেবার উন্নতির দিকেও নজর দিতে বলা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির কথা রাজ্য সরকারের তরফেও বলা হচ্ছে। সেই দাবি জুনিয়র ডাক্তারদের থেকেও এসেছে। রাজ্য সরকারের তরফে স্বাস্থ্যক্ষেত্রে কিছু কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি কতটা সক্রিয়। সেই বিষয়টি রাজ্য সরকার যেন দেখে। এই কথাও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications