RG kar Hospital Scam: দুর্নীতির টাকা কোথায়? সন্দীপ ঘোষে শ্বশুর বাড়িতে ইডি, একসঙ্গে বাংলার আট জায়গায় তল্লাশি
RG kar Hospital Scam: শুধু আর্থিক নয়, টেন্ডার দুর্নীতেও নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের। আর সেই তদন্তে নেমে ইতিমধ্যে আরজি কর হাসপাতালের মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই। আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
আর সেই তদন্তে নেমে আজ শুক্রবার সকাল থেকে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, তল্লাশি চলছে ধৃত অধ্যক্ষ ঘনিষ্ঠ একাধিক জায়গায়। সময় যত গড়াচ্ছে আর্থিক দুর্নীতির তদন্তে একের পর এক জায়গায় পৌঁছে যাচ্ছেন ইডি আধিকারিকরা (RG kar Hospital Scam) ।

নতুন করে তল্লাশি শুরু হয়েছে মাদুরদহ, সল্টলেক সহ বেশ কয়েকটি জায়গায়। জানা যাচ্ছে, আর্থিক দুর্নীতির তদন্তে নেমে স্বপন সাহা বলে এক ব্যবসায়ীর খোঁজ পান আধিকারিকরা। আর সেই সূত্র ধরেই সল্টলেকের বিই ব্লকে তাঁর বাড়িতে পৌঁছে যায় ইডি। একই সঙ্গে মাদুরদহের এক লন্ড্রি ব্যবসায়ী অঙ্কুর রায়ের ফ্ল্যাটে, পাশাপাশি বৈদ্যবাটিতেও তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে।
চন্দননগরে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতেও ইডি আধিকারিকরা গিয়েছেন বলে জানা যাচ্ছে। কিন্তু সেখানে বাড়ি তালাবন্ধ অবস্থায় পান আধিকারিকরা।। গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, সন্দীপ ঘোষের পাশাপাশি আজ বশুক্রবার সকালে হাওড়া সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছার মা তারা ট্রেডার্স এর মালিক বিপ্লব সিংহের বাড়ি যান ইডির আধিকারিকরা। সেখানে যখন তল্লাশি চলছে ঠিক সেই সময় একটি টিম বেরোয় এবং সেখান থেকে পাশের পাড়ার মা তারা ট্রেডার্স এর হিসাবরক্ষক কৌশিক কোলের বাড়িতে যান। কৌশিক কলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে।
#WATCH | Kolkata, West Bengal: Enforcement Directorate raid underway at the residence of former principal of Kolkata's RG Kar Medical College Sandip Ghosh; latest visuals from his residence. pic.twitter.com/JSKSRNXzHS
— ANI (@ANI) September 6, 2024
বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে ভুয়ো টেন্ডার পাওয়ার অভিযোগ। অন্যদিকে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে বিপ্লব সিংহ। আর এই বিপ্লব সন্দীপ ঘোষ ঘনিষ্ট। কাটমানির ভিত্তিতে আরজি করের যাবতীয় কাজের দায়িত্ব এই বিপ্লব প্পেতেন বলে অভিযোগ। শুধু তাই নয়, কাটমানির মোটা অঙ্কের টাকা আরজি কর হাসপাতালের মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের কাছে পৌঁছে যেত বলেও দাবি।
এছাড়াও একাধিক হাত হয়ে বিপুল পরিমান দুর্নীতির টাকা (RG kar Hospital Scam) বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। আর তা নিশ্চিত হতেই একযোগে একাধিক ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা তল্লাশি চালাচ্ছেন বলে খবর।












Click it and Unblock the Notifications