RG Kar Hosptal Scam: সাতসকালে সন্দীপ ঘোষের বাড়ির সামনে ED! তল্লাশি চলছে একাধিক ঘনিষ্ঠের বাড়িতেও
RG Kar Hosptal Scam: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিপুল আর্থিক দুর্নীতির তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে ঘটনার তদন্ত নেমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন।
আর এর মধ্যেই সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে। এখনও বাড়িতে ঢুকতে পারেননি। বাড়ির তালাবন্ধ অবস্থায় রয়েছেন। সম্ভবত বাড়িতে কেউ নেই বলেই জানা যাচ্ছে। তবে গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (RG Kar Hosptal Scam) ।

অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও ইডি তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। দুজনের বাড়িই সাকরাইলে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সুভাষগ্রামে আরও একজনের বাড়িতে শুক্রবার সকাল ৬টায় পৌঁছে যান ইডির আধিকারিকরা। তিনি প্রসূন চট্টোপাধ্যায় বলে জানা যাচ্ছে। ধর্ষণ এবং খুনের ঘটনার পরেই সেমিনার রুমের একটি ভিডিও ভাইরাল হয়।
সেই ভিডিওতে প্রসূন চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। প্রশ্ন উঠেছিল তাঁর উপস্থিতি নিয়ে। এমনকি সন্দীপ ঘনিষ্ঠ বলেও পরিচিত এই প্রসূন। এবার তাঁর বাড়িতেই হানা দিন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জেরা করা হচ্ছে প্রসূন এবং পরিব্রের সদস্যদের। অন্যদিকে সন্দীপের দুই সাগরেদ বিপ্লব সিং ও কৌশিক কোলে এই মুহূর্তে সিবিআই হেফাজতে। ধৃত এই দুজনের বাড়ি একই পাড়ায়। সেখানেই ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। '
#WATCH | Kolkata, West Bengal: Enforcement Directorate raid underway at the residence of former principal of Kolkata's RG Kar Medical College Sandip Ghosh.
— ANI (@ANI) September 6, 2024
ED had registered a case of PMLA in the financial irregularities case. Ghosh is presently in the custody of CBI pic.twitter.com/WJUE9UhbUb
বিপ্লব সিং ও কৌশিক কোলের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিপ্লব আরজি করের মেডিক্যাল সাপ্লায়ার ছিল। আর সেই কাজ পাওয়ার জন্য আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে মোটা অঙ্কের টাকাও পাঠাতেন বলে খবর। কাজ এবং সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় টেন্ডার ডাকা হতো না বলেও সূত্রের খবর।
এছাড়াও আরও চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে বিপ্লবের বিরুদ্ধে। পাশাপাশি আর্থজিক দুর্নীতিতে কৌশিক কোলেরপ বড় ভূমিকা রয়েছে। আর সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। বলে রাখা প্রয়োজন, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগে কলকাতা হাইকোর্ট সিবিআইকে আর্থিক দুর্নীতির বড় ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেয়। আর সেই মামলার সূত্র ধরেই এবার এই আর্থিক কেলেঙ্কারির তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।












Click it and Unblock the Notifications