RG Kar Hospital: আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক! কুণাল ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ডাক্তারদের

RG Kar Hospital Doctor Protest: ডাক্তারদের আন্দোলন সম্পূর্ণ ভাবে অরাজনৈতিক। কোনও রাজনীতির রঙ লাগতে দেওয়া হবে না। এমনকি ফায়দা তোলার চেষ্টা হলেও তা বরদাস্ত করা হবে না বলেও এদিন স্পষ্ট জানিয়ে দিলেন জুনিয়ার ডাক্তাররা।

আরজি কর হাসপাতালের মধ্যেই কর্তব্যরত অবস্থাতেই 'অভয়া'কে ধর্ষণ করে খুন করা হয়েছে নৃশংস ভাবে। ঘটনার পর থেকে বিচার সহ একাধিক দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন আরজি কর হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা। ঘটনার পর ২৭ দিন কেটে গিয়েছে। লাগাতার এই ধর্না চলছে (RG Kar Hospital Doctor Protest) ।

RG Kar Hospital Doctor Protest

মঙ্গলবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শহরের রাস্তায় ২২ ঘণ্টা লাগাতার অবস্থান করেছে। প্রবল আন্দোলনের চাপে ব্যারিকেড খুলে দিতে বাধ্য হয় কলকাতা পুলিশ। এমনকি কলকাতা পুলিশ কমিশনারও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে বাধ্য হন। তবে এই ধর্না অবস্থানের মধ্যেই সোমবার রাতে জুনিয়ার ডাক্তারদের সঙ্গে দেখা করতে চান প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তাঁকে ঘিরে জুনিয়ার ডাক্তাররা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এমনকি কোনও রাজনীতিবিদদের এই আন্দোলনে ঢুকতে দেওয়া হবে না বলেও প্রকাশ্যে জানান আন্দোলনকারীরা। শুধু তাই নয়, ঘটনার পর একাধিকবার একাধিক রাজনৈতিক দলের নেতারা আরজি কর হাসপাতালে গিয়েছেন, আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু কাউকে ঢুকতে দেওয়া দেননি আন্দোলনকারীরা।

আর এর মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের। লালবাজার অভিযান নিয়ে তৃণমূল নেতা মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আজ বুধবার সংগঠনের তরফে একটি সংবাদিক বৈঠক করা হয়।

যেখানে সংগঠনের তরফে কিঞ্জল নন্দ বলেন, লালবাজারের অভিযান নিয়ে মধ্যস্থতার জন্য তাঁর সঙ্গে নাকি যোগাযোগ করা হয়েছিল বলে দাবি করছেন কুণাল। এই বিষয়ে ছবিও পোস্ট করেছেন। কিন্তু কোনও যোগাযোগ তাঁর সঙ্গে করা হয়নি বলে দাবি কিঞ্জল নন্দের।

সংবাদমাধ্যমে ইন্টারভিউ'য়ের জন্য ডাকা হয়েছিল। কিন্তু সেখানে না জানিয়ে ছবি তুলে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি ডাক্তারদের (RG Kar Hospital Doctor Protest)। এভাবে আন্দলনকে ভাঙা যাবে না বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। দাবিতে যেমন আন্দোলন চলছে তেমনই চলবে বলে দাবি আন্দোলনকারীদের। শুধু আরজি কর নয়, অন্যান্য মেডিক্যাল কলেজগুলিতেও আন্দোলন চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+