RG Kar Hospital: কর্মবিরতি উঠুক, আন্দোলন তীব্র হোক! কনভেনশনে জুনিয়রদের পরামর্শ সিনিয়র চিকিৎসকদের

RG Kar Hospital Doctor Protest: আন্দোলনের পাশে থাকলেও পূর্ণ কর্মবিরতি তুলে নিক জুনিয়র চিকিৎসকরা। এমনটাই মত সিনিয়র ডাক্তারদের। 'অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকে কর্মবিরতিতে চলে যান জুনিয়র চিকিৎসকরা। বিচার সহ একাধিক দাবি আন্দোল তীব্র হয়।

মাঝে জরুরি পরিষেবার কাজ শুরু হলেও সাগর দত্ত হাসপাতালের ঘটনার পর ফের একবার কর্মবিরতির পথেই হেঁটেছেন চিকিসকরা। দীর্ঘ এই আন্দোলনে সিনিয়রদের পাশে পেয়েছিলেন। সরাসরি কর্মবিরতির পথে না হাঁটলেও সবসময় পিছনে থেকে জুনিয়ারদের সাহস জুগিয়ে গিয়েছেন (RG Kar Hospital Doctor Protest)।

doctors

কিন্তু সামনেই উৎসবের মরশুম। এই সময় কর্মবিরতি নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন। এই অবস্থায় আজ বৃহস্পতিবার আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Doctor Protest) জুনিয়র ডাক্তাররা একটি কনভেনশনের ডাক দেন। যেখানে সংশ্লিষ্ট হাসপাতালের সব ডিপার্টমেন্টের সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন।

এই কনভেনশনে মূল আলোচ্য বিষয় ছিল আগামী দিনে আন্দোলন পরিচালনার দিক কি হবে, এবং যৌথ মঞ্চ করা হবে কিনা সেই বিষয়টা নিশ্চিত করা। এই কনভেনসনে সিনিয়ররা সবাই সবার মত জানান। তবে বেশীর ভাগ সিনিয়রই আন্দোলন চললেও কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে মতামত জানান।

আরজি করের (RG Kar Hospital Doctor Protest) এক সিনিয়র ডাক্তার তাপস প্রামাণিক এই প্রসঙ্গে জানিয়েছেন, আমরা সবাই চাই অভয়ার বিচার হোক। কর্মবিরতির পথে থেকে সরে এসেছে আন্দোলন যাতে আরও তীব্র করা যায় অন্য ভাবে সেই কথা তুলে ধরেন। একই সঙ্গে সমস্ত মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান তাপস প্রামাণিক।

আরও এক সিনিয়ার জানান, আরজি কর হাসপাতালে রোগীর চাপ আছে। সেটাও তো ভাবতে হবে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে এক জুনিয়র চিকিৎসক জানিয়েছেন, এই বৈঠকে সিনিয়র চিকিৎসকরা তারা প্রত্যেকেই নিজস্ব মতামত রেখেছেন।

তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকেও তাদের যে দাবি সবটাই রাখা হয়েছে।। এখন জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মতো জিবি মিটিং করবে। সমস্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকদের মতামত সেখানে নেওয়া হবে। এরপরেই যাবতীয় সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে। পুজোর মধ্যে কর্মবিরতি থাকছে না উঠে যাচ্ছে তা স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। ফলে এই জিবি বৈঠকের দিকে তাকিয়েই বাংলার মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+