নবান্নের 'হুঁশিয়ারি' উড়িয়ে ডাক্তারদের 'গণইস্তফা' অব্যাহত, দেশ জুড়েও অনশনের পথে চিকিৎসকরা
RG Kar Hospital Doctor Protest: একদিকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ঝাঁঝ তীব্র হচ্ছে, অন্যদিকে সিনিয়র ডাক্তাররাও সরকারের উপর চাপ তৈরি করে চলেছেন লাগাতার। আর এর মধ্যেই ফের গণইস্তফা। কল্যাণী জেএনএম হাসপাতালের ৭৭ জন সিনিয়র ডাক্তার আজ রবিবার ইস্তফা দিয়েছেন।
হাসপাপাতালের রেজিস্টারকে ইমেল করে ইতিমধ্যে তাঁদের সিদ্ধান্তের কথা জনিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে (RG Kar Hospital Doctor Protest)।

অন্যদিকে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর তরফেও অনশনের ডাক দেওয়া হয়েছে। আর তা দেশজুড়ে পালন (RG Kar Hospital Doctor Protest) করা হবে বলে জানানো হয়েছে। যা নিঃসন্দেহে সরকারের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
অভয়ার বিচার সহ ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলনে বাংলার জুনিয়র চিকিৎসকরা (RG Kar Hospital Doctor Protest)। এমনকি ধর্মতলা এবং উত্তরবঙ্গ মেডিক্যাল মিলিয়ে প্রায় ১০ জন ডাক্তার অনশন করছেন। তাঁদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরা। আরজি কর সহ বাংলার একাধিক সরকারি হাসপাতাল থেকে গত কয়েকদিনে একাধিক চিকিৎসক 'গণইস্তফা' দিয়েছেন।
যা নিয়ে শনিবার রাজ্যের তরফে কার্যত নরমে -গরমে বার্তা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, সরকারের কাছে গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এক্ষেত্রে সার্ভিস রুলের কথা মনে করিয়ে দেন এই শীর্ষ আধিকারিক। আর এহেন বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই কল্যাণী জেএনএম হাসপাতালের ৭৭ জন সিনিয়র ডাক্তার গণইস্তফা দিলেন। শুধু তাই নয়, আগামীকাল সোমবার থেকে কাজে যোগ দেবেন না বলেও জানিয়েছেন চিকিৎসকরা। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)এর তরফে ধর্মতলায় অনশনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ানোর কথা জানানো হয়েছে। অনশনের আজ অষ্টম দিন।
ইতিমধ্যে ধর্মতলায় বহু সাধারণ মানুষ জড়ো হয়েছেন। এই অবস্থায় ডাক্তারদের আমরণ অনশনের প্রতি সংহতি জানানোর কথা জানানো হয়েছে আইএমএ'র তরফে। সেই মতো ভোর ৬টা থেকে অনশনে বসবেন দেশের সব রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। নিজ নিজ স্থানেই এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে সোমবার সকাল থেকে বেসরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও আশংশিক কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন। জরুরি পরিষেবা ছাড়া কোনও কাজ করবেন না বলেও জানানো হয়েছে। ফলে স্বাস্থ্য ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।












Click it and Unblock the Notifications