RG Kar Hospital: বাস থেকে নেমেই জাস্টিস স্লোগান, ৩০ জনকেই বৈঠকে অনুমতি! লাইভ স্ট্রিমিংয়ে না নবান্নের
RG Kar Hospital Doctor Protest: ৩০ জন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসককেই নবান্ন সভাঘরে প্রবেশ করার অনুমতি দেওয়া হল। কার্যত বৈঠকের শুরুতেই কিছুটা হলেও নমনীয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু 'লাইভ স্ট্রিমিং' হওয়া নিয়ে এখনও জটিলতা অব্যাহত। চিকিৎসকদের দাবি মেনে সরাসরি সম্প্রচার কোনও ভাবেই সম্ভব নয়, এমনটাই প্রশাসনিক স্তরে জানানো হয়েছে বলে খবর।
আর এরপরেই নবান্ন সভাঘরের সামনেই বৈঠকে বসেন আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকরা। এরপরেই তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, লাইভ স্ট্রিমিং না করা হলে কোনও ভাবেই বৈঠকে যাবেন না। এমনকি প্রয়োজনে বাসে করে তাঁরা ফের ফিরে যাবেন বলেও প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা (RG Kar Hospital Doctor Protest) ।

এই অবস্থায় তুঙ্গে দুপক্ষ অর্থাৎ আন্দোলনরত জুনিয়ার ডাক্তার এবং প্রশাসনের মধ্যে স্নায়ুযুদ্ধের লড়াই তুঙ্গে। যদিও প্রশাসনের তরফে আলোচনা চালানো হচ্ছে। রয়েছেন প্রশাসন এবং সরকারের প্রতিনিধিরা (RG Kar Hospital Doctor Protest)।
#WATCH | Howrah, West Bengal: Junior doctors protesting over the RG Kar Medical College and Hospital rape-murder case, arrive at Nabanna (Chief Minister's Office)
— ANI (@ANI) September 12, 2024
WB Govt issued a letter to junior doctors, requesting them to come to Nabanna to attend a proposed meeting for the… pic.twitter.com/2VlV31RVZD
এমনকি নবান্ন সভাঘরের বাইরে বেরিয়ে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন মুখ্যসচিব মনোজ পান্থ। ছুটে এসেছেন ডিজি রাজীব কুমার, এডিজি সুপ্রতিম সরকার। তাঁরাও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছেন বলে খবর। একেবারে টানটান উত্তেজনা নবান্ন সভাঘরের সামনে। আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রীর একাধিক বৈঠক লাইভ স্ট্রিমিং করা হয়। এক্ষেত্রে কেন করা হবে না।
অন্যদিকে প্রশাসনের দাবি, সভাঘরে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। রয়েছে ক্যামেরা। সবপক্ষ রেকর্ডের সুবিধা আছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে নবান্ন সভাঘরে পৌঁছে গিয়েছেন মমতা বনব্দ্যোপাধ্যায়। এমনকি বৈঠক করবেন বলে প্রস্তুত তিনি। আছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এই প্রসঙ্গে মুখ্যসচিব মনোজ পান্থ জানান, বিকেল পাঁচটা থেকে মুখ্যমন্তী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন। ডাক্তারদের ৩২ জন প্রতিনিধিকে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু 'লাইভ স্ট্রিমিং' ডাক্তাররা অনড়। কিন্তু তাঁদের বোঝানো হচ্ছে। ভিডিও রেকর্ডিং'য়ের কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
তাঁর কথাই, আলোচনাটাই তো সব। রাজ্য সরকার এই বিষয়ে সমাধান চায়, সরকারের স্বদিচ্ছা আছে বলেও এদিন জানান মনোজ পান্থ। তবে সবকিছুরই একটা লিমিট আছে বলেও কার্যত হুঁশিয়ারি ধরা পড়ল তাঁর মুখে।
অন্যদিকে জটিলতার মধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও এদিন সাংবাদিকদের মুখোমুখো হন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী অনেকক্ষণ অপেক্ষা করছেন। চিকিৎসকদের নিরাপত্তা এবং দায়িত্ব সবটাই আমাদের বলেও মন্তব্য করেন রাজীব কুমার। কিন্ত্য এখনও অবস্থানে অনড় চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications