Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Shantanu Sen: 'কেন এত বুক দিয়ে আগলে রাখার চেষ্টা', পদ খুইয়ে মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ প্রাক্তন সাংসদের

Shantanu Sen on RG Kar Hospital: আরজি কর কাণ্ড নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন তৃণমূল নেতা শান্তনু সেন। স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে সরকারকে আর আড়াল করবেন না। আর এরপরেই মুখপাত্রের পদ থেকে প্রাক্তনকে সাংসদকে সরিয়ে দিয়েছে তৃণমূল। আর এরপরেই ফের বিস্ফোরক শান্তনু সেন।

একেবারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি (Shantanu Sen)। শুধু তাই নয়, বুধবার রাতে আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) যে বা যারা হামলা চালিয়েছে তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে বলেও হুঁশিয়ারি।

santanu sen

তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ (Shantanu Sen on RG Kar Hospital) বলেন, ভারতবর্ষের একমাত্র প্রিন্সিপাল, যাকে নিয়ে এত আলোচনা, বিতর্ক-ঝড়, আর তাঁকে কেন এত বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করব? প্রশ্ন শান্তনু সেনের। শুধু তাই নয়, যার জন্য এত সমস্যা হচ্ছে, কেন তাঁকে আটকানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন। দীর্ঘ তদন্তে সিবিআই একাধিক জনকে নিজেদের কাস্টাডি নিয়ে তদন্ত করেছে।

এক্ষেত্রেও দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন এই তৃণমূল নেতা। প্রয়োজনে কাউকে না কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন হলে তা যাতে সিবিআই করে সেই দাবিও তোলেন। অর্থাৎ নাম না করে এদিন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে একহাত নেন প্রাক্তন সাংসদ।

বলে রাখা প্রয়োজন, আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এনআরএসে পদন্নোতি দেওয়া হয় সন্দীপ ঘোষকে। এই সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার বিক্ষোভে নেমেছে এনআরএসের জুনিয়ার চিকিৎসকরাও। এমনকি সন্দীপ ঘোষের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টও। এই সংক্রান্ত একটি মামলা প্রধান বিচারপতি এই ইস্যুতে কড়া মন্তব্য করেন। সকালে পদত্যাগ আর বিকেলে কীভাবে পুরস্কৃত তা নিয়ে প্রশ্ন অঠে।

আর এরপরেই সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বলে রাখা প্রয়োজন, বুধবার স্পষ্ট জানিয়ে দেন, বিবেক থেকে সিদ্ধান্ত যে, আরজি কর নিয়ে আর বলব না। শুধু তাই নয়, আরজি করের পড়াশোনার মান এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন।

শান্তনু সেনের আরও অভিযোগ ছিল, আরজি করে পড়তে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁর ডাক্তারি পড়ুয়া মেয়েকেও৷ একের পর এক এহেন মন্তব্যে একেবারে শোরগোল পড়ে যায়। আর এরপরেই দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হল শান্তনু সেনকে৷ যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+