RG Kar Hospital Doctor Protest: দ্বিতীয়াতেই পূর্ণ কর্মবিরতি উঠবে? চিকিৎসকদের জিবি বৈঠকে কী হল? জানুন

RG Kar Hospital Doctor Protest: পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসছেন জুনিয়র চিকিৎসকরা। প্রায় ১০ ঘণ্টা ধরে প্যান বৈঠক চলে জুনিয়র ডাক্তারদের। দীর্ঘ বৈঠকে পূর্ণ কর্মবিরতির রাস্তা থেকে সরে আসা নিয়ে বিস্তারিত চর্চা হয়েছে বলে খবর। এরপরেই পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

শুধু তাই নয়, উৎসবের সময় আন্দোলনের রূপ চিকিৎসকরা বদল করতে চলেছেন বলেও খবর। এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। যা খবর, আজ শুক্রবার একটি প্রতিবাদ মিছিল করতে চলেছেন চিকিৎসকরা (RG Kar Hospital Doctor Protest)।

RG Kar Hospital Doctor Protest

সেখান থেকেই আগামিদিনে আন্দোলন ঠিক কোন পথে চলবে তা ঘোষণা করা হতে পারে। এমনকি কর্মবিরতি তোলা নিয়েও ঘোষণা হতে পারে। তবে জানা যাচ্ছে, জুনিয়র চিকিৎসকরা দাবি আদায়ে সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারেন। এই সময় রিলে অনশন চালাতে পারেন তাঁরা।

শুধু তাই নয়, সরকারি বিভিন্ন মেডিক্যাল কলেজেও আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হতে পারে। যেখানে ধর্নামঞ্চ তৈরি করে আন্দোলন চলতে থাকে। অন্যদিকে পুজোর দিনগুলিতে বিভিন্ন প্যান্ডেলে অভয়া ক্লিনিক তৈরি করা হতে পারে। যেখানে একদিকে চিকিৎসাও দেওয়া যাবে, অন্যদিকে অভয়ার বিচারের দাবিও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এই সমস্ত বিষয় নিয়ে প্যান জিবি'তে আলোচনা হয়েছে। এখন শুধুই ঘোষণা বাকি।

বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Doctor Protest) জুনিয়র ডাক্তাররা একটি কনভেনশনের ডাক দেন। যেখানে সংশ্লিষ্ট হাসপাতালের সব ডিপার্টমেন্টের সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন। দীর্ঘ ওই কনভেনশনে সমস্ত চিকিৎসকই কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানান জুনিয়রদের কাছে। অন্য ভাবে আন্দোলন যাতে তৈরি করা যায় সেই দাবি জানানো হয়।

এরপরেই প্যান জিবি হয়। রাত ১০টার পর শুরু হয় জুনিয়র ডাক্তারদের। এর আগে যদিও আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। এরপর সমস্ত মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলে। এখন দেখার এই বিষয়ে কি ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+