Doctor Protest: স্নায়ুযুদ্ধের লড়াই, থাকতে হবে মুখ্যমন্ত্রীকে, আরও শর্ত দিয়ে নবান্নে পাল্টা ইমেল চিকিৎসকদের
Doctor Protest: প্রায় ২৬ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় জুনিয়ার চিকিৎসকরা। আর এর মধ্যেই যদিও নবান্নের তরফে একটি ইমেল পাঠানো হয়েছে। যেখানে সন্ধ্যা ৬টার সময় বৈঠক হওয়ার কথা বলা হয়। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই জুনিয়ার ডাক্তারদের তরফে পাল্টা শর্ত জানিয়ে নবান্নে ইমেল চিকিৎসকদের।
যার মধ্যে গুরুত্বপূর্ণ হল, বৈঠক হতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। পাশাপাশি ৩০ জন প্রতিনিধি যাবেন বলেও চিঠিতে উল্লেখ। এই অবস্থায় নবান্নের তরফে কি বার্তা দেওয়া হবে সেদিকে নজর সবার। তবে যেভাবে ইমেল পাল্টা মেল পাঠানো হচ্ছে তাতে স্নায়ুযুদ্ধের লড়াই চলছে বলেই মনে করা হচ্ছে (Doctor Protest) ।

শুধু তাই নয়, জটিলতাও বাড়ছে বলেও মনে করা হচ্ছে। তবে এটা জটিলতা নয় বলেই মনে করছেন আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকরা। তাঁদের দাবি, যে শর্তগুলিকে দেওয়া হয়েছে তা ভোরবেলায় মুখ্যমন্ত্রীর চিঠিতেই জানানো হয়েছিল। আর যে ৩০ জনের কথা বলা হচ্ছে তা বাংলার সমস্ত মেডিক্যাল কলেজ মিনিটে। আন্দোলনটা সবাই মিলে করা হচ্ছে। এই দাবি না মানার কিছু নেই বলেই জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়ার ডাক্তাররা। একাধিক দাবিতে এই অবস্থান চলছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ কমিশনার পদে বিনীত গোয়েলের অপসারণ, স্বাস্থ্য সচিবের পদত্যাগ। আর তা মানা না হলে আন্দোলন চলবে বলে জানিয়ে দেওয়া হয়।
এই অবস্থায় মঙ্গলবার রাতেই বৈঠক চেয়ে একটি ইমেল পাঠানো হয় আন্দোলনকারীদের। যদিও তাতে সাড়া দেননি তাঁরা। স্পষ্ট জানান, ইমেল এসেছে স্বাস্থ্য সচিবের কাছ থেকে। এমনকি মেলের ভাষা নিয়েও প্রশ্ন তোলেন।
শুধু তাই নয়, ১০ জনের প্রতিনিধি পাঠানোর বিষয়েও আপত্তি জানান আন্দোলনকারী চিকিৎসকরা। এরপর রাতেই বেশ কিছু দাবি জানিয়ে খোদ মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন আন্দোলনকারীরা। যার জবাব দুপুরে মুখ্যসচিব দেন। ইমেলে চিকিৎসকদের সংগঠন 'জুনিয়র ডক্টরস ফ্রন্ট'কে সন্ধ্যা ছ'টায় নবান্নে বৈঠকে আসার কথা জানান। ১০ থেকে বাড়িয়ে প্রতিনিধি ১৫ জন করা হয়। তাতেও আপত্তি আন্দোলনকারীদের।
মুখ্যসচিবকে লেখা চিঠিতে তাঁরা জানিয়েছেন, ৩০ জন প্রতিনিধি বৈঠকে থাকবেন। আর এই বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। এমনকি লাইভ টেলিকাস্টের শর্তও দেওয়া হয়েছে। বেজে গিয়েছে সন্ধ্যা ছয়টা। ইমেল পাল্টা ইমেল চলছে। এই পরিপ্রেক্ষিতে নবান্ন কি বলে সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications