RG Kar Hospital-Mamata Banerjee: 'শুভবুদ্ধির উদয় হবে বলে ভেবেছিলাম', কেন লাইভ স্ট্রিমিং নয়? ব্যাখ্যা মমতার
RG Kar Hospital-Mamata Banerjee: দু'ঘণ্টা বসে থাকার পরেও তাঁরা এলেন না। 'খোলা মনে' আলোচনার আবেদন জানিয়েছিলাম। কথার মাধ্যমেই সমস্যার সমধান হয়। নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নবান্ন সভাঘর থেকে না মমতা বন্দ্যোপাধ্যায় বেরনো না পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন জুনিয়ার ডাক্তাররা।
এই অবস্থায় তুঙ্গে জটিলতা। কোনও পথে সমাধান? তা এখনও স্পষ্ট নয়। এই অবস্থায় নবান্ন ফিরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই কেন জুনিয়ার ডাক্তারদের দাবি মেনে লাইভ স্ট্রিমিং কেন সম্ভব নয় তা ব্যাখ্যা করেন (RG Kar Hospital-Mamata Banerjee) ।

বলেন, মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে। এভাবে 'লাইভ স্ট্রিমিং' করা যায় না। সুপ্রিম কোর্ট করতে পারলেও আমরা তা পারি না। এজন্য ভিডিও রেকর্ডিংয়ের কথা বলা হয়েছিল। তিনটি ক্যামেরা রাখা ছিল। ভিডিও চাইলে তা তুলে দেওয়া হতো। এমনকি সিবিআই এবং সুপ্রিম কোর্টেও সেই ভিডিও রেকর্ডিং দেওয়া হতো বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে আগে একবার ডাক্তারদের সঙ্গে হওয়া বৈঠকের উল্লেখ করেন। প্রশাসনিক প্রধানের কথায়, সেই সময় সিবিআই তদন্ত ছিল না, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল না।
অন্যদিকে জুনিয়ার ডাক্তারদের সভাস্থল থেকে ফিরে যাওয়া নিয়েও এদিন কার্যত ক্ষোভ উগরে দেন। মুখ্যমন্ত্রী বলেন, ওরা তো বৈঠকে ঢুকতে পারত। খোলা মনে আলোচনার কথা বলেছিলাম। বন্ধ ঘরে যে কোনও বিষয়ে আলোচনা করা যেত। যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তাঁদেরকেও রাখা হয়নি বৈঠকে।
বৈঠক ইতিবাচক হলে যৌথ সাংবাদিক করতে পারতাম। এমনকি আলাদা আলাদা ভাবে জানানোর সুযোগ ছিল। তবে পিছন থেকে দু'একজন বৈঠক না হওয়ার পিছনে বলে দাবি প্রশাসনিক প্রধান। তাঁর কথায় ভেবেছিলাম, শুভ বুদ্ধির উদয় হবে। তিনদিন ধরে বসে ছিলাম। সবাই ভেবেছিল সমাধান হয়ে যাবে। কিন্তু হল না।
কিন্তু এরপরেও ডাক্তারদের ক্ষমা করে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। ওরা ছোট, বড়রা সবসময় ক্ষমা করে। এমনকি কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু জানান, আপনারা কাজে যোগ দিন। এটুকুই আবেদন আমার। এদিন এই বিষয়ে কথা বলতে গিয়ে চিকিৎসার অভাবে কতজন মানুষের মৃত্যু হয়েছে, কতজন চিকিৎসা পাননি সেই তথ্যও তুলে ধরেন।












Click it and Unblock the Notifications