RG Kar Hospital Case: ৪২ জন ডাক্তারের বদলি! জানতেনই না মমতা বন্দ্যোপাধ্যায়, এরপরেই নিলেন বড় সিদ্ধান্ত
RG Kar Hospital Case: ৪২ জন ডাক্তারের বদলির নির্দেশের উপর স্থগিতদেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছিল, আরজি কর কাণ্ডে জুনিয়ার ডাক্তারদের আন্দোলকে সমর্থন করাতেই বদলি করা হচ্ছে ডাক্তারদের? যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। এই সিদ্ধান্তের কড়া নিন্দা জানায় বিভিন্ন চিকিৎসক সংগঠন।
এমনকি এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শানায় বিজেপিও। সরকারের অন্দরে এই বিষয়ে চাপ বাড়তে শুরু করে। আর এরপরেই ৪২ জন ডাক্তারের বদলির নির্দেশিকা বাতিল করা হল (RG Kar Hospital Case) । আর তা একেবারে ২৪ ঘন্টার মধ্যেই।

জানা যাচ্ছে, ৪২ জন ডাক্তারের বদলির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না। আর তা নজর আসতেই দ্রুত ওই বদলির নির্দেশিকা বাতিলের সিদ্ধান্ত তিনি দেন বলে জানা যাচ্ছে। আজ শনিবার নবান্নে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হয়।
আর সেই বৈঠকে মহিলাদের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। সেখানে ৪২ জন মহিলা চিকিৎসকের বদলির বিষয়টি বিস্তারিত আলোচনা হয়। প্রকাশিত খবর অনুযায়ী, এই বদলির সিদ্ধান্ত নিয়ে কিছুটা ক্ষোভও মুখ্যমন্ত্রী প্রকাশ করেন বলে খবর।
পরে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে কয়েক হাজার চিকিৎসক রয়েছেন। তাঁদের বদলি এবং প্রমোশনের প্রক্রিয়া দীর্ঘ দু'মাস আগে থেকে শুরু হয়েছিল। সেই নির্দেশিকা সম্প্রতি সামনে আসে। তবে সেই নির্দেশিকা বাতিল করা হয়েছে। সবটাই রুটিন বদলি ছিল। এর মধ্যে কোনও বিতর্ক ছিল না বলে এদিন জানান বৈঠকে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে বিতর্ক নয়, প্রয়োজন পরিষেবার। আগামিদিনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নবান্নে জানিয়েছেন স্বাস্থ্যসচিব। বলে রাখা প্রয়োজন, আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Case)তোলপাড় দেশ। বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে।
#WATCH | | Principal Secretary Narayan Swaroop Nigam, West Bengal Health and Family Welfare Department says, "Today, news is being published about the transfer of 42 doctors. Our West Bengal government has almost 24 medical colleges. Apart from that, there are many specialized… pic.twitter.com/hIgv9DLDRJ
— ANI (@ANI) August 17, 2024
একাধিক দাবিতে আরজি কর হাসপাতাল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করছেন জুনিয়ার চিকিৎসকরা। আর তাঁদের এই আন্দোলনকে বহু চিকিৎসক সমর্থন জানিয়েছে।ঘটনার তীব্র নিন্দা করে আজ শনিবার থেকে টানা ২৪ ঘণ্টার হরতাল পালন করছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাাসোসিয়েশনের চিকিৎসকরা। তাতে সসমরথন জানিয়েছে বাংলার বহু চিকিৎসক সংগঠনও।












Click it and Unblock the Notifications