RG Kar Hospital Case: সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত, 'মিনিটসে' আটকে রইল জট! কর্মবিরতি চলবে জানালেন চিকিৎসকরা

RG Kar Hospital Case: নবান্নে সরকারের সঙ্গে বৈঠকেও কাটল না জট! কোনও 'মিনিটস' দেওয়া হয়নি। ফলে কর্মবিরতি এবং অবস্থান চলবে বলে জানালেন আন্দোলনরত চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের তিনদিনের মাথায় আজ বুধবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। দীর্ঘ আলোচনা হয়।

কিন্তু বৈঠক শেষে চিকিৎসকদের দাবি, আমরা হতাশ। মৌখিক আশ্বাস দেওয়া হলেও কোনও 'মিনিটস' দেওয়া হল না। আর এখানেই অচ্ছতা লুকিয়ে আছে। ফলে স্বাস্থ্য ভবনের সামনে যেমন ভাবে কর্মবিরতি এবং অবস্থান চলছে তা চলবে বলেও এদিন জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা (RG Kar Hospital Case) ।

RG Kar Hospital

তবে এখন তাঁরা আশা রাখছেন। আলোচনা মতো দাবিগুলির একটি খসড়া মেল করা হবে। সেই অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে বলে এদিন জানান আন্দোলনকারীরা (RG Kar Hospital Case)।

দীর্ঘ প্রায় ৪০ দিন কেটে গিয়েছে। এখনও আন্দোলন এবং কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। দফায় দফায় আলোচনা হলেও সমস্যা কাটেনি। এর মধ্যেই মঙ্গলবার শুনানিতে সর্বোচ্চ আদালত রাজ্যকে একাধিক নির্দেশ দেয়। একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সহ বেশ কিছু ব্যবস্থা সুনিশ্চিত করার কথা বলে। এই প্রেক্ষাপটে এদিন বৈঠক হয়। সন্ধ্যা গড়িয়ে কার্যত মধ্যরাত। কিন্তু মিনিটস নিয়ে টানাপোড়নে ভেস্তে গেল সমস্ত বৈঠক।

এই প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "আন্দোলনের ৪০ দিন। স্বাস্থ্য সচিবের অপসারণ ও বাকি দুই দাবিতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক ছিল। সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু জটিলতা মিনিটসে। এই প্রসঙ্গে আন্দোলনকারীদের দাবি, পাঁচ দফার পাঁচ নম্বর পয়েন্ট ছিল থ্রেট কালচারের অবসান (RG Kar Hospital Case)।

যার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন, আরডিএ গঠনে নির্বাচন নিয়ে আশ্বাস মিলেছিল আলোচনা পর্বে। তবে মিনিটসে তার উল্লেখ নেই বলে দাবি। শুধু তাই নয়, মিনিটসে শুধু সুপ্রিম কোর্টে যে নিরাপত্তার বিষয়গুলো বলা ছিল, সেগুলি‌ই আছে।
পঞ্চম দফা নিয়ে আলোচনা যেহেতু মিনিটস'এ নেই, তাই মিনিটসে কোন‌ও স‌ই নেই।

পঞ্চম দফার দাবি কার্যকর না হলে কর্মবিরতি চলবে বলে জানানো হয়। তবে নবান্নের তরফে আগামীকাল বৃহস্পতিবার একটি ডায়রেন্টিভ মুখ্যসচিব পাঠাবেন বলে কথা দিয়েছেন। তার উপরেই পরবর্তী সিদ্ধান্ত (RG Kar Hospital Case) বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+