RG Kar Hospital Case: খোলা হচ্ছে বাঁশ, সরিয়ে নেওয়া হচ্ছে ফ্যানও! বৈঠক সফল? কী বলছেন চিকিৎসকরা
RG Kar Hospital Case: মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষ জুনিয়ার ডাক্তারদের। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই বৈঠক। যেখানে সরকারি হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে জুনিয়র ডাক্তাররা বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা যাচ্ছে। যদিও বৈঠক শেষে কার্যবিবরণী অর্থাৎ 'মিনিটস' লেখার কাজ চলছে বলে খবর।
কিন্তু সূত্রের খবর, নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে। চিকিৎসকদের আট দফা দাবির মধ্যে সাত দফা মেনে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে এখনই বিভাগীয় তদন্ত সম্ভব নয় বলেই খবর। অন্যদিকে বৈঠকে মাঝেই ধর্না মঞ্চের ছবিটা বদলাতে শুরু করেছে (RG Kar Hospital Case) ।

খুলে দেওয়া হচ্ছে ঝাউনি। এমনকি যে বাঁশ বাঁধা হয়েছিল তাও খুলে নেওয়া হচ্ছে। এমনকি সমস্ত স্ট্যান্ড ফ্যান গুলিকেও খুলে নিতে দেখা যাচ্ছে। তাহলে কি স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের ধর্না উঠে যাচ্ছে। নবান্নের বৈঠকে কোনও সবুজ সঙ্কেত মিলতেই কি সমস্ত কিছু খুলে ফেলা হচ্ছে? শুরু হয় এই চর্চা।
যদি এই ছাউনি খোলা নিয়ে বিতর্ক তৈরি হয় বলে খবর। এই বিষয়ে তীব্র আপত্তি জানান আন্দোলনরত চিকিৎসকরা। শেষমেশ তাঁদের আপত্তিতে বন্ধ হয় ছাউনি খোলা। এক আন্দোলনকারী জানান, আমরা হঠাত করেই দেখেই ছাউনি খুলে নেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁদের জিজ্ঞেস করি কে এই নির্দেশ দিয়েছে। সে বিষয়ে কিছু জানাতে পারেননি বাঁশ-ছাউনি খুলতে আশা কর্মীরা। শুধু জানিয়েছেন, বাঁশ যারা দিতে বলেছিলেন তাঁদের নির্দেশে খুলে দেওয়া হচ্ছে। তবে কথা হচ্ছে। আর বাঁশ খোলা হচ্ছে না।
তবে কর্মবিরতি ওঠা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই এক বার্তায় জানিয়েছেন আন্দোলনকারীরা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কালীঘাটে বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেই বৈঠক হয়। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে বৈঠক হয়। দীর্ঘ এই বৈঠকে একাধিক বিষয় উঠে আসে।
এরপরেই কার্যত মধ্যরাতে বাড়ি থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে। একাধিক দাবি মেনে নেওয়ার কথাও জানানো হয়। এমনকি বৈঠকের পরেই দেখা যায় কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হয়। এছাড়াও একাধিক ব্যবস্থা নেওয়া হয়। এরপরেও একাধিক দাবিতে আজ বুধবার ফের বৈঠক হয়।












Click it and Unblock the Notifications