আরজি কর-কাণ্ডে সিবিআই স্ক্যানারে চার হার্ডডিস্ক! তদন্তকারী সংস্থার হাতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া প্রমাণ

RG kar Hospital Case: আরজি কর-কাণ্ডে সিবিআই স্ক্যানারে উদ্ধার হয় চারটি হার্ডডিস্ক। সেগুলিকে পাঠানো হল ফরেন্সিক ল্যাবে। আরজি কর ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। আর সেই তদন্তের সূত্রে চারটি হার্ড ডিস্কের খোঁজ পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও হার্ড ডিস্কের নথি সমস্ত ডিলিট করে দেওয়া হয়েছে বলেই খবর। কিন্তু কেন? কি এমন নথি ছিল হার্ড ডিস্কে? সে

টাই হাতে পেতে মরিয়া তদন্তকারী আধিকারিকরা (RG kar Hospital Case) । জানা যাচ্ছে, আদালতের নির্দেশেই হার্ড ডিস্কগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে। কি ছিল তা সবটাই পরীক্ষা করা দেখা হবে বলে খবর। এমনকি ডিলিট করে ফেলা ডেটাও যাতে উদ্ধার করা যায় সেই চেষ্টাই চালানো হবে বলেও খবর।

RG kar Hospital Case

সিবিআই আধিকারিকদের দাবি, ডিলিট করে দেওয়া নথি উদ্ধার করা গেলে বহু রহস্যের জট খোলা সম্ভব হবে বলেই দাবি। এমনকি বহু প্রশ্নের উত্তর জানা যাবে বলেও আশা কেন্দ্রীয় তদন্তকারীদের।

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন সামনে এসেছে। শুধু তাই নয়, সেই সুত্র ধরেই পরে টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেফতারও করে সিবিআই। দুজনের ফোন পরীক্ষা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে আসে সিবিআই'য়ের। এমনকি দুজনের যোগসাজসের কথাও জানা যায়।

এমনকি অভয়াকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুনের ঘটনর দিন অর্থাৎ ৯ অগস্ট সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির মধ্যে একাধিক বার ফোনে কথা হয় বলে দাবি সিবিআই'য়ের। তবে একাধিক রেকর্ডিং কথা বলার মুছে ফেলা হয়েছে বলেও তদন্তে জানতে পেরেছেন আধিকারিকরা। সিবিআই'য়ের দাবি, মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের ফোনে অটো কল রেকর্ডিং অপশন চালু ছিল। ফলে সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে যায় আর সেই কথাবার্তা থেকে একের পর তথ্য উঠে এসেছে বলে খবর।

এমনকি ঘটনার দিন প্রাক্তন ওসিকে একাধিক নির্দেশ সন্দীপ ঘোষ দিয়েছিলেন বলেও খবর। যদিও সেই সমস্ত ফোনালাপ ফোন থেকে মুছে ফেলা হয়। তবে সিবিআই'য়ের বিশেষ টিম সমস্ত ডেটা উদ্ধার করে বলে জানা যাচ্ছে। আর সেই সমস্ত ডেটার ভিত্তিতেই সিবিআই তদন্ত করছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+