RG Kar Case: সন্দীপ জেলে যেতেই ঘনিষ্ঠদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু, বিরূপাক্ষকে বদলি করল স্বাস্থ্য দফতর

আরজি কর কাণ্ডে ধাপে ধাপে পদক্ষেপ শুরু করল স্বাস্থ্য দফতর। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করল স্বাস্থ্য দফতর। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলি করে তাঁকে কাকদ্বীপে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

সন্দীপ রায় ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-র বিরুদ্ধেও জুনিয়র ডাক্তাররা সরব হয়েছিলেন। তাঁরা অভিযোগ করেছিলেন আরজির হাসপাতালে ঘটনার দিন সেমিনার রুমে হাজির হয়ে গিয়েছিলেন তাঁরা। হাসপাতালের ডাক্তার না হয়েও কীভাবে তারা সেমিনার হলে পৌঁছলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে জানা যায় এই দুই চিকিৎসক সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং তারা বিভিন্ন মেডিকেল কলেজে একাধিক দুর্নীতির কাজ করতেন। সন্দীপ ঘোষের ডানহাত বাম হাত হতে বিভিন্ন মেডিকেল কলেজে কাজ করতেন তাঁরা।

RG Kar Case

আরজি কর হাসপাতালে কাণ্ডে একের পর অক দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে। সন্দীপ ঘোষ দুর্নীতির জাল ছড়িয়েছিলেন রাজ্যের একাধিক হাসপাতকালে। সেখানে হুমকি দিয়ে ভয় দখিয়ে ডাক্তারি পড়ুয়াদের কাছে টাকা আদায় করা হতো। তাঁদের পরীক্ষায় পাস করানোর জন্য মোটা টাকা নেওয়া হতো। আর সেই কাজে সন্দীপ ঘোষকে সাহায্য করতেন তার দুই সাগরেদ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে।

ঘটনার দিন সেখানে পৌঁছে গিয়েছিলেন তার দুই সাগরেদ অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিনিয়র চিকিৎসকরা। কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আসলে তিনি ছিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে। সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেই টিএমসিপি সাসপেন্ড করে অভীক দেকে। এর পরেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে অভীক দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তারপরেই স্বাস্থ্য দফতর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে। এবং সন্দীপ ঘোষের সাসপেন্ডের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর আরেক ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বদলি করে কাকদ্বীপে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+