RG kar Doctor Protest: পাঁচ দফা দাবিতে অনড় থেকেই আলোচনার বার্তা জুনিয়র চিকিৎসকদের
RG kar Doctor Protest: পাঁচ দফা দাবিতে অনড় থেকেই আলোচনার বার্তা জুনিয়ার চিকিৎসকদের। গত কয়েকদিন ধরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চ করে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। গত কয়েকদিন ইমেল-পাল্টা ইমেল চালু থাকলেও আলোচনা হয়নি। নবান্ন সভাঘরের সামনে গিয়েও ফিরে এসেছেন আন্দোলনকারীরা।
আজ শনিবার হঠাত করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের ধর্নামঞ্চে (RG kar Doctor Protest) পৌঁছে যান। এবং আন্দোলনকারীরা যেভাবে আন্দোলন চালাচ্ছেন তাতে কুর্নিশ জানান। একই সঙ্গে আন্দোলনকারীদের সমস্ত দাবি ভেবে দেখারও আশ্বাস দেন। আর এরপরেই ডাক্তারদের তরফেও আলোচনার বার্তা দেওয়া হল।

তবে পাঁচ দফা দাবিতেই এই বৈঠক হবে। দাবি নিয়ে কোনও ভাবেই সমঝোতা হবে না বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন জুনিয়ার চিকিৎসরা। তবে যেভাবে অভিভাবক হিসাবে মুখমন্ত্রী ধর্নামঞ্চে এসেছেন তা আমরা ওয়েলকাম জানাচ্ছি। তবে যে স্পিরিট নিয়ে আলোচনা চলছে তা চলবে বলে জানান আন্দোলনকারীরা।
তাঁদের কথায়, রাগ কিংবা জেদাজেদির কোনও জায়গা নেই। শুধু আধ ঘণ্টা সময় চেয়ে নেব। যেখানে আলোচনায় বসতে বলবেন সেখানেই বসব। তাদের কথায়, কোনও দ্বিমত নেই আমাদের কোথাও। আমরাও অতি দ্রুত কাজে ফিরতে চাই। তবে দাবিটা তো আমাদের ন্যায্য। তা মানতে কোথায় সমস্যা? প্রশ্ন আন্দোলনকারীদের। তা যাতে মেনে নেয় সেই দাবিও ফের একবার জানান তাঁরা।
#WATCH | Kolkata: West Bengal CM Mamata Banerjee says, "I have come forward by leading the student movement, I have also struggled a lot in my life, I understand your struggle. I am not worried about my position. It rained all night yesterday, you were sitting here protesting, I… pic.twitter.com/uZ7dThEJ77
— ANI (@ANI) September 14, 2024
জানা যাচ্ছে, ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রীর বার্তার পরেই জেনারেল বডির একটি বৈঠক করছেন জুনিয়র ডাক্তাররা। এরপরেই আলোচনা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত হতে পারে জানা যাচ্ছে। তবে শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই কিছুটা হয়তো বরফ গলতে পারে। আলোচনা চেয়ে বার্তা যেতে পারে নবান্নে। তবে সবটাই নির্ভর করছে চিকিৎসকদের জিবি বৈঠকের পরেই (RG kar Doctor Protest) ।
RG kar Doctor Protest: যে পাঁচ দফা দাবিতে আন্দোলনে চিকিৎসকরা-
- আরজি কর কাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করতে হবে। এং ঘটনার আসল কারণ সামনে আনা সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে।
- কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ।
- রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা
- মেডিক্যাল কলেজ, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল-সহ যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
- একই সঙ্গে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার পদত্যাগ।
এখন দেখার এই বিষয়ে আন্দোলন কোন দিকে গড়ায়।












Click it and Unblock the Notifications