RG kar Doctor Protest: কলকাতার ৩০ টি বেসরকারি হাসপাতালে আংশিক কর্মবিরতি, প্রতিবাদ দেশের বিভিন্ন হাসপাতালেও
RG kar Doctor Protest: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি। আজ সোমবার সকাল থেকে আংশিক কর্মবিরতিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরাও। যা চলবে বুধবার সকাল ৬ টা পর্যন্ত। কলকাতার অন্তত ৩০ টি বেসরকারি হযসপাতালে ৪৮ ঘণ্টার এই আংশিক কর্মবিরতি পালন করা হচ্ছে। এই সময় জরুরি পরিষেবা ছাড়া হাসপাতালের অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ফলে প্রভাব পড়তে পারে রোগী পরিষেবায়। যদিও আংশিক কর্মবিরতিতে থাকা চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের এই সিদ্ধান্তে রোগী পরিষেবায় কোনও প্রভাব পড়বে। সাধারণ মানুষের কথা ভেবে জরুরি ব্যবস্থা পুরোপুরি চালু থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা (RG kar Doctor Protest) ।

এমনকি কোনও রোগী জরুরি পরিস্থিতি নিয়ে হাসপাতালে গেলে সবরকম ভাবে সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে। তাঁদের কথায়, জুনিয়র চিকিৎসকরা যে ১০ দফা দাবি রেখেছেন তা একেবারে যুক্তিযুক্ত। এই বিষয়ে সরকার ব্যবস্থা না নিলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে তাঁরা হাঁটবেন বলে স্পষ্ট হুঁশিয়ারি চিকিৎসকদের (RG kar Doctor Protest।
অন্যদিকে অনশনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে এবার দেশজুড়ে প্রতিবাদে নামছেন চিকিৎসকরা। আজ সোমবার সমস্ত হাসপাতালে ইলেকটিভ পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে। অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে সম্প্রতি অনশন মঞ্চে আসেন প্রতিনিধিরা। কথা বলেন অনশনরত চিকিৎসক এবং অন্যান্য জুনিয়রদের সঙ্গে। এরপরেই সংহতি জানাতে দেশে জুড়ে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে ফ্যামার তরফে 'পেনডাউন' কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
#WATCH | West Bengal | Federation of Medical Association (FEMA) called a two-day pen-down strike in private and government medical colleges and hospitals in Siliguri over issues including the RG Kar rape-murder case. pic.twitter.com/rS4I85Y5fh
— ANI (@ANI) October 14, 2024
শুধু তাই নয়, মঙ্গলবার দেশজুড়ে প্রতীকী অনশন করবেন জুনিয়র চিকিৎসকরাও। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জুনিয়র ডক্টরস নেটওয়ার্ক (জেডিএন) ও আইএমএ-এমএসএন (মেডিক্যাল স্টুডেন্টস নেটওয়ার্ক) এর ডাকে এই কর্মসূচি পালন করা হবে। সেই মতো দেশের সমস্ত হাসপাতালে অনশনে বসবেন জুনিয়র চিকিৎসকরা।
সকাল ৬ টা থেকে এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। এরপরেও অনশনরত চিকিৎসকদের দাবি নিয়ে সরকার কোনও পদক্ষেপ না নিলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি।












Click it and Unblock the Notifications