"ফিনিশিংটা ভালো নয়", জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সম্পর্কে কী বললেন শুভেন্দু ও সুকান্ত

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সম্পর্কে বরাবর পাশে থাকার বার্তা দিয়েছে বঙ্গ বিজেপি৷ কিন্তু এবার শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার দুজনেই আন্দোলনের শেষ নিয়ে মন্তব্য করলেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলন গতি হারালো। এমনই মনে করছেন তাঁরা।

চিকিৎসকদের আলাদা ফ্রন্ট তৈরি করেছে তৃণমূল। কিছু বাম এবং অতি বাম জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বিপথে চালিত করছে। যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। আন্দোলনটা সমগ্র মানুষের। আন্দোলন থেকে বিচ্যুতি ঘটেছে। অনিকেত মাহাতোরা ভুগছেন। বাম এবং অতি বাম এই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছে। কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Sukanta majumdar

শুভেন্দু আরও বলেন, জুনিয়র ডাক্তারদের সব ভালো লেগেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ আমার এবং মানুষের ভালো লাগেনি। কারণ মমতা এই সবের জন্য দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় আসল দোষী। অন্য ভাবেও সরকারের সঙ্গে বৈঠক করতে পারেন। কেন্দ্রের স্বাস্থ্যসচিবের মধ্যস্থতার দাবি করা উচিত ছিল।

বিরোধী দলনেতা আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা যে ফলপ্রসূ হতে পারে না, অশ্বডিম্ব হয় তা প্রমাণিত। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভালো। ফিনিশিংটা ভালো নয়। তবে বিজেপি ছাড়বে না। দীপাবলির পর শুরু হবে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা হাড়ে হাড়ে চিনি। আগেই বলেছিলাম। প্রধান অভিযুক্তের সঙ্গে বৈঠক করছে জুনিয়র ডাক্তাররা। থ্রেট কালচারের জনক মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ফ্রন্ট চলে আসবে। যাদের নাম শুনেছি অভিযুক্ত হিসেবে, তারা সামনে আসবে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন, মমতা গেমপ্ল্যানের মতো খেলছে। কোচ হচ্ছেন গ্রেগ চ্যাপেলের মতো মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকা হয়ে গিয়েছেন ডাক্তারবাবুরা। চোকার্স হয়ে গিয়েছেন।

বিষয়টা সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গের নারী নির্যাতন, শিশু সুরক্ষার বিষয়। এটা নিয়ে কেবল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নন, সমগ্র নেতৃত্ব উদ্বিগ্ন। দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+