আরজি কর কাণ্ড: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন রেকর্ড চেক করতে বললেন শুভেন্দু অধিকারী

ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন রেকর্ড চেক করতে বললেন রাজ্যের দলনেতা। আরজি কর হাসপাতাল কাণ্ডে শাসক - বিরোধী তরজা তুঙ্গে রয়েছে। সাধারণ মানুষ পথে নেমে বিক্ষোভ করছে। কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে।

সেই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হচ্ছে বারে বার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলনেই এই সন্দীপ ঘোষকে আড়াল করা হয়েছে? আরজি কর কাণ্ডে পুলিশ নিষ্ক্রিয় থেকেছে? এই প্রশ্ন বিজেপির পক্ষ থেকে করা হয়েছে।

Suvendu adhikari

আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করবেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী, সচিবরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর। অপরাজিতা বিল বিধানসভায় পাস হবার পর এবার প্রশাসনিক বৈঠক দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ৯ সেপ্টেম্বর বৈঠক হবে নবান্ন সভাঘরে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন রেকর্ড চেক করার কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা ভালো, ওই দিন সুপ্রিম কোর্টেও আরজি কর মামলার শুনানি রয়েছে। সেই কারণে ওই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল রেকর্ড চেক করলে অনেক কিছু বেরিয়ে আসবে। দাবি করছেন শুভেন্দু অধিকারী।

এর আগেও শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন বাজেয়াপ্ত করার কথা বলেছিলেন। নন্দীগ্রামে গত মাসে শুভেন্দু বলেছিলেন, " আমি সিবিআইকে বলবো সন্দীপ ঘোষ ও বিনীত গোয়েলকে হেফাজতে নিন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজীব কুমার, নারায়ণ স্বরূপ নিগম, বিনীত গোয়েলের ফোনগুলো বাজেয়াপ্ত করুন। কল রেকর্ড উদ্ধার করলেই সব পেয়ে যাবেন, কী করেছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+