উৎসবে ফেরার আহ্বান? মুখ্যমন্ত্রী ভাইপোকে নিয়ে আনন্দ করুক, মমতাকে খোঁচা দিলেন সুকান্ত

উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। ভাইপোকে নিয়ে মুখ্যমন্ত্রী আনন্দ করুক। এই কথাই বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। পুজো, উৎসব উপলক্ষ্যে আগাম ব্যবস্থা নিতে বলেছেন তিনি। পাশাপাশি বাংলার মানুষকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন। তাই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

sukanta majumda

মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আনন্দ, উচ্ছ্বাস হয়েছে। তিনি তাঁর ভাইপো ও বাকিদের নিয়ে আনন্দ করুন। কোনও অসুবিধা নেই।"

আরজি কর কাণ্ডে আজ ঠিক এক মাস। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। অকথ্য অত্যাচার চলেছে তাঁর উপরে। পুলিশ অভিযুক্তদের আড়াল করছে। এই অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে উঠেছে। সোমবার ময়না তদন্তের প্রক্রিয়া নিয়েও সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। এই ঘটনায় সঞ্জয় রায় নামে মাত্র একজনকে কেবল গ্রেফতারের করা সম্ভব হয়েছে।

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। কলকাতা সহ রাজ্যের বহু জায়গাতেই আন্দোলন, মিছিল, রাত দখল কর্মসূচি চলছে। গতকাল রাতেও কলকাতার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ আন্দোলনে সামিল হয়েছিলেন। আরজি কর কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। এই দাবি উঠছে।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বার্তা দিয়েছেন। এক মাস হয়ে গেল। সামনে পুজো। এবার উৎসবে ফিরতে আহ্বান করেছেন বাংলার মানুষকে। পুজো উপলক্ষ্যে বহু সাধারণ মানুষের সারা বছরের একটা রোজগার হয়। বিরোধীদের চক্রান্তের কোথাও ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে উৎসবে ফিরতে আহ্বান করেন? এই প্রশ্ন উঠেছে জনমানসে।

এদিন সুকান্ত মজুমদার বলেন, " বাংলার মানুষ এবার এই উৎসব মন খারাপ নিয়েই পালন করবেন। দেবী দুর্গা আসেন। প্রতি বছর উমাকে নিজের ঘরের মেয়ের মতো বরণ করি। কিন্তু এবার বাঙালি মন খারাপ নিয়েই পালন করবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+