আরজি কর কাণ্ডের এক মাস, এবার উৎসবে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী মমতা!

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আর এক মাস বাকি। কিন্তু শহর কলকাতা ও শহরতলি এখন প্রতিবাদে মুখর। বিচার না হলে উৎসবে সামিল হওয়া নয়। এই দাবি উঠছে সাধারণ মানুষের পক্ষ থেকে। তার মধ্যেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বক্তব্য রাখলেন। আর একমাস বাকি। উৎসবে ফেরার কথা বললেন মুখ্যমন্ত্রী।

ঠিক এক মাস আগে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষিতা ও খুন হয়েছিলেন। নারকীয় অত্যাচার তাঁর উপর করা হয়েছে। কিন্তু এখনও তদন্তের গতিপ্রকৃতি কী? সিবিআই অভিযুক্তদের ধরতে কতটা এগলো? তাই নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ রাত দখল অভিযান করছে গত এক মাস ধরে।

Mamata banerjee

গত ৯ আগস্ট তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছিল। আজ সোমবার ৯ সেপ্টেম্বর ঠিক এক মাস ওই ঘটনার। এদিন মুখ্যমন্ত্রী আহ্বান করছেন উৎসবে ফেরার জন্য। কীভাবে তিনি একথা বলতে পারেন? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। সরকারি অনুদানের টাকা অনেক ক্লাব নিতে চাইছে না। তাই নিয়েও বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী।

আরজি করের ঘটনায় বহু ক্লাব সরকারি অনুদানের টাকা চাইছে না। কলকাতা, শহরতলি থেকে জেলার একাধিক পুজো উদ্যোক্তারা অনুদান ফিরিয়ে দিচ্ছে। রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। কিন্তু তাতে সরকার মোটেও বিচলিত নয়। এ কথা পরিষ্কার এদিন বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে বৈঠকের সময় তিনি বলেন, " যদি কেউ নিতে না চান, ঠিক আছে। নতুন যে আবেদন এসেছে তাদের দিয়ে দেবেন। নতুন অনেক আবেদন আমাদের কাছে এসে পড়ে রয়েছে। সবাইকে হয়তো একসঙ্গে দিতে পারব না। কারণ, টাকাটা বেড়ে অনেকখানি হয়ে গিয়েছে।"

ওয়াকিবহাল মহল করছে সরকার কোনও রকম ভাবেই মচকাচ্ছে না। বরং কৌশলে আন্দোলনকারীদের উপর রাজ্য সরকার চাপ তৈরির চেষ্টা করছে৷ সোমবার পুজো উপলক্ষে আগাম প্রস্তুতিতে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্যোক্তাদের কাছেও বার্তা পাঠালেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+