RG Kar case: আট দফা দাবি, মুখ্যসচিবকে এবার ইমেল করল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন
জুনিয়র চিকিৎসকদের দুই সংগঠনের মধ্যে সংঘাত কি আরও তীব্র হচ্ছে? এবার আট দফা দাবিতে মুখ্যসচিবকে চিঠি দিল জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন জুনিয়র ডক্টর্স
অ্যাসোসিয়েশনের।
রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের কাছে ইমেল মারফত এই চিঠি পাঠানো হয়েছে৷ এই ইমেলে, জুনিয়র ডক্টর্স ফ্রন্ট - এর প্রতি বিরোধ ফুটে উঠেছে। এই সংগঠনের তরফে আরজি করের নির্যাতিতার সঠিক বিচার চাওয়া হয়েছে।

ইমেলের আট দফা দাবিতে বলা হয়েছে, আরজি করে নির্যাতিতার বিচার এবং দোষীদের শাস্তি হিসেবে ফাঁসির সাজাকে সুনিশ্চিত করতে হবে। রাজ্যের যাবতীয় মেডিক্যাল কলেজে থ্রেট কালচার সম্পর্কিত যাবতীয় অভিযোগের তদন্ত করতে হবে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত নিরাপত্তা এবং রোগী পরিষেবা উন্নত পরিকাঠামো দিতে হবে।
জুনিয়র ডক্টর্স ফ্রন্ট-এর বিরুদ্ধে ওঠা আর্থিক বিনিয়মের অভিযোগের তদন্ত করতে হবে। থ্রেট কালচারের অভিযোগের বিষয়ে এক পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সরকার কর্তৃক তৈরি করা কমিটিগুলোতে ফ্রন্ট এবং অ্যাসোসিয়েশনের সমান প্রতিনিধিত্ব থাকতে হবে। জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনকে সংগঠনের স্বীকৃতি দিতে হবে। স্বাস্থ্য নিয়োগে অভিজ্ঞতার পাশাপাশি মেধাকেও গুরুত্ব দিতে হবে।
এছাড়াও এই ইমেলে আরও একটি দাবি করা হয়েছে। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের মতো অ্যাসোসিয়েশনও কেবি হোস্টেলের ৩২ নম্বর ঘরকে নিজেদের ঠিকানা হিসেবে ব্যবহার করেছে। তারা জানিয়েছেন, সংগঠনকে স্বীকৃতি দিলে এই ঘর তাদেরকে ব্যবহার করতে দিতে হবে। না হলে জুনিয়র ডক্টরস ফ্রন্টকেও সেই ঘর ব্যবহার করতে দেওয়া যাবে না।
জুনিয়র ডক্টরস ফ্রন্টের কনভেনশনের আগেই আত্মপ্রকাশ করে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। তখন থেকেই এই দুই সংগঠন নিয়ে বিতর্ক তুঙ্গে। মুখ্যসচিবের থেকে কি কোনও বার্তা এসেছে ? সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications