কাল আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে, আজ ফের পথে রাত জাগবেন সাধারণ মানুষ

আরজি কর কাণ্ডে প্রতিবাদের ঢেউ ক্রমাগত আছড়ে পড়ছে কলকাতায়। সন্দীপ ঘোষ গ্রেফতার। আট দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আগামী কাল ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর ঘটনার মামলার শুনানি। তার আগে আরও একবার রাত জাগবেন সাধারণ মানুষ৷ রাত দখলের ডাক দেওয়া হয়েছে।

'রাতের দখল নেমে মেয়েরা' এই স্লোগানে প্রথম কর্মসূচি নেওয়া হয়েছিল ১৪ আগস্ট। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষ পথে নেমেছিলেন। স্বাধীনতা দিবসের আগের রাতে বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন মহিলারা। আন্দোলনের সেই শুরু। তারপর একে একে সেই আন্দোলনের ব্যপ্তি। আরও বড় আকার নিয়েছে সাধারণ মানুষের প্রতিবাদ।

শিল্পী, সাহিত্যিক, জুনিয়র চিকিৎসক, শিক্ষক সমাজ, স্কুল - কলেজের পড়ুয়ারা, বিভিন্ন পেশার মানুষজন পথে নেমেছেন। আরজি করের নির্যাতিতার বিচার চাই৷ গতকাল বুধবার কলকাতার রাস্তায় মানব বন্ধনও করেছেন সাধারণ মানুষ। আজ রাতে ফের কর্মসূচি। আরও একবার রাতের দখল নেবে মানুষ। আজ ৪ সেপ্টেম্বর ফের সাধারণ মানুষ, বিশেষ করে মেয়েরা পথে নামবেন। ফের প্রতিবাদ হবে শাস্তির দাবিতে।

শ্যামবাজার, যাদবপুরে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও আরও একাধিক জায়গায় এই কর্মসূচি হবে। সোশ্যাল সাইটে সেই কর্মসূচির পোস্টার শেয়ার চলছে। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। কিন্তু অনেকে এই কুকীর্তির দিকে জড়িয়ে আছে। তাদের গ্রেফতার করতে হবে।

সব থেকে বড় আরজি করের নির্যাতিতার ধর্ষণ, খুনের ঘটনায় কেউ এখনও গ্রেফতার হয়নি। সেই কারণে মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে। আগামী কাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেই শুনানির আগে ফের বার্তা দিতে চান রাজ্যের সাধারণ মানুষ৷ দোষীদের শাস্তির দাবিতে সাধারণ মানুষ অনড়।

দ্রুত শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে৷ সেই বার্তা দেওয়া হচ্ছে৷ সুপ্রিম কোর্টেও যাতে রাজ্যের সাধারণ মানুষের বার্তা পৌঁছায়। সেই লক্ষ্যেই কি আরও একটা রাফ জাগা? সেই প্রশ্নও উঠেছে। টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় রাস্তায় নেমে আন্দোলন করছেন। গতকাল রাতে শ্যামবাজারে আন্দোলনের প্রস্তুতি ছিল৷ সেখানে তিনি উপস্থিত ছিলেন। আজও বহু মানু্‌ষ, বিশিষ্ট ব্যক্তিরা এই আন্দোলনে সামিল হবেন। এমনই বার্তা সামনে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+