RG Kar Case: নির্যাতিতার নাম বলার অভিযোগ, বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবেন না হাইকোর্টের প্রধান বিচারপতি

Vineet Goyal: আরজি কর কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়লের বিরুদ্ধে দায়ের হয় জনস্বার্থ মামলা। এবার সেই মামলা থেকে অব্যাহতি নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে মামলা ছাড়লেন তিনি। বিনীত গোয়লের বিরুদ্ধে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগ রয়েছে। এবার সেই মামলায় নতুন বেঞ্চে হবে পরবর্তী শুনানি।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান, ব্যক্তিগত কারণে তিনি এই মামলা শুনতে চান না। তাঁর এজলাসের শুনানির তালিকা থেকে মামলা মুছে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। অন্য বেঞ্চে মামলা পাঠানো হবে বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয় এর আগে।

High court

বৃহস্পতিবারও প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। তখনই প্রধান বিচারপতি মামলা থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগ রয়েছে কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়লের বিরুদ্ধে। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় প্রাক্তন সিপির বিরুদ্ধে।

এছাড়াও আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাট ও ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ছিল বিনীত গোয়লের বিরুদ্ধে। তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। লালবাজার অভিযান করে বিনীত গোয়লের হাতেই তাঁর পদত্যাগের দাবিপত্র জমা দেন আন্দোলনকারীরা। প্রতীকী শিরদাঁড়াও প্রতিবাদ স্বরূপ নিয়ে যাওয়া হয়েছিল। বিনীতের পুলিশ পদক ফিরিয়ে নেওয়ার দাবিতে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন শুভেন্দু অধিকারী।

এর আগে বিনীত গোয়লের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছিল। তবে সেই মামলা শীর্ষ আদালত থেকে প্রত্যাহার করার অনুমতি দিয়েছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন থাকায় ওই সংক্রান্ত আবেদনের শুনানি শীর্ষ আদালতে হবে না বলে জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর তাঁদের দাবি মেনে কলকাতার সিপিকে পদ থেকে সরিয়ে দেন পুলিশমন্ত্রী। তাঁকে পাঠানো হয় এসটিএফে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন মনোজ ভার্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+